নির্দেশনা লঙ্ঘনের প্রবণতা বেড়েছে ব্যাংকগুলোর
, ০২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৮ জুলাই, ২০২৫ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর (এডি) মধ্যে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিধিবিধান নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের প্রবণতা বেড়েছে। বিশেষ করে যথাসময়ে স্বীকৃত বিলের মূল্য পরিশোধ না করা, আমদানিতে বিল অব এন্ট্রি বা আগামপত্র মেয়াদোত্তীর্ণ থাকা অবস্থায় নতুন এলসি স্থাপন, আমদানি বিলের দায় পরিশোধ করে গ্রাহকের নামে তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক ঋণ সৃষ্টি না করা, মেয়াদোত্তীর্ণ রপ্তানি বিল প্রত্যাবাসন সঠিকভাবে তদারকি না হওয়া, বৈদেশিক মুদ্রায় যে কোনো মূল্য পরিশোধ ও প্রাপ্তির তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ড্যাশবোর্ডে রিপোর্ট না করা এবং ভুয়া ডকুমেন্ট দাখিলের মতো ঘটনা সম্প্রতি অনেক বেড়েছে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক এডি ব্যাংকগুলোকে জোরালো সতর্ক করেছে এবং নির্দেশনা পরিপালন করতে বলেছে।
২০ মে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলারস ফোরামের ৩৮তম সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যবিবরণী পর্যালোচনায় এডি ব্যাংকগুলোর বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালন না করার বিষয়টি ওঠে আসে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
এ বিষয়ে তিনি বলেন, ব্যাংকগুলোর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে পেমেন্ট না দেওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছিল। তখন গভর্নরের নির্দেশে এডি ব্যাংকগুলোর সঙ্গে ওই সভাটি করা হয়। সে সময় আরও অনেক বিষয় উঠে আসে। ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ঠিকভাবে পরিপালন করতে বলা হয় জোরালোভাবে। নির্দেশনা বুঝতে সমস্যা হলে তাও ভালোভাবে বুঝে নিতে বলা হয়।
ওই সভার পর ব্যাংকগুলোর ত্রুটি-বিচ্যুতি অনেকাংশে কমে এসেছে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)