নিত্যপণ্যের বাজারে ‘জ্বালানি সংকটের চাপ’
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
সকালবেলা বাজারে ঢুকেই নোমানের চোখে মুখে ক্লান্তি। হাতে ব্যাগ, তালিকা ছোট; কিন্তু হিসাবটা অনেক বড়। সবজির দাম শুনে নোমান থেমে গেলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, ‘এভাবে চললে সংসার চালানোই কষ্ট হয়ে যাবে।’
গতকাল জুমুয়াবার (২৪ এপ্রিল) সরজমিনে রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, দুই-একটি সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগই এখনো ৬০ টাকার ওপরে কেজিদরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকটের চাপে পরিবহনসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বাড়ায় পণ্যের দাম বাড়ছে। ফলে নিত্যপণ্যের বাজারে চাপ এখন আর শুধু সরবরাহ-জোগানের নয়, জ্বালানি খরচের প্রভাবও স্পষ্ট।
বাজারে প্রতিকেজি পটোল বিক্রি হচ্ছে কেজি ৬০ টাকায়। এছাড়া প্রতিকেজি বরবটি ১০০ টাকা, করলা ৭০ টাকা, বেগুন ১০০ টাকা, শসা ৮০ টাকা, কুমড়া ৩০ টাকা এবং প্রতিপিস লাউ ৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।
সবজির পাশাপাশি মুরগির বাজারেও বেড়েছে দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বর্তমানে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়।
গত দুই সপ্তাহে বাজারে ডিমের দাম ডজনে প্রায় ২০ টাকা বেড়েছে। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। বিক্রেতারা জানান, গাড়িভাড়া বাড়ায় পাইকারি বিক্রেতারা ডিমের দাম বাড়িয়েছেন। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
তেলের বাজারে কিছুটা স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও পুরোপুরি স্থিতিশীল হয়নি পরিস্থিতি। সরবরাহ বাড়লেও কমিশন না থাকায় বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে গায়ের রেটে। তবে খোলা তেলের বাজার এখনো অস্থির। কোথাও ২০০ টাকা, কোথাও ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খোলা তেল।
চিনির দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। ২৫ কেজির লবণের বস্তাও ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাড়তি দামের মসলার বাজারে কোনো পরিবর্তন আসেনি, ডালের দামও আগের সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।
এতে অসন্তোষ বাড়ছে ক্রেতাদের মধ্যে। ক্রেতারা বলছেন, বাজারে সামান্য কিছু পণ্যের দাম কমলেও তা কোনো স্বস্তি দিচ্ছে না। নোমান নামে এক ক্রেতা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে গেছে, সেই প্রভাব এখন বাজারে পড়ে গেছে। এভাবে চললে আমাদের জন্য খেয়ে-পড়ে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। দুই-একটা পণ্য দিয়ে তো সংসার চলে না।
এদিকে, বাজারে ব্যবসায়ীদের সবচেয়ে বড় উদ্বেগ এখন পরিবহন ব্যয়। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের দাম এবং পরিবহন খরচ বাড়ার কারণে নিত্যপণ্যের দামে চাপ তৈরি হচ্ছে। এতে ভবিষ্যতে আরও দাম বাড়ার আশঙ্কাও করছেন তারা।
খুচরা বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ ও পাইকারি বাজারের দামের চাপেই খুচরা বাজারে স্থিতিশীলতা আনা কঠিন হয়ে পড়ছে। সবজি বিক্রেতা আনিস বলেন, আমরা যে দামে কিনে আনি, তার ওপরে সামান্য লাভ রেখে বিক্রি করি। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ অনেক বেড়ে গেছে, ট্রাক ভাড়া বেশি, আনলোডিং খরচও বেশি। তাই কিছু পণ্যের দাম আগের মতো রাখা যাচ্ছে না।
মো. শাহবুদ্দিন নামে আরেক বিক্রেতা বলেন, অনেক দূর-দূরান্ত থেকে পণ্য আসে। পাইকারিতেই বস্তায় ১০০ থেকে দেড়শো টাকা বেশি লাগে। পরিবহন খরচ বাড়লে আমাদেরও বেশি দামে কিনতে হবে, বেশি দামে বেচতেও হবে। আমাদের তো কিছু করার নাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












