নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ে নিখোঁজ ‘কয়েক হাজার’
, ২৮শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ তাসি, ১৩৯০ শামসী সন , ২০ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় আঘাত হানার এক সপ্তাহ পরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
১২ ফেব্রুয়ারি ঘূর্ণিঝড়টি দেশটির নর্থ আইল্যান্ডের সর্বউত্তরাঞ্চলে আঘাত হানার পর পূর্ব উপকূল ধরে দক্ষিণ দিকে এগিয়ে গিয়েছিল, এর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরিস্থিতি মোকাবেলায় দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করে নিউ জিল্যান্ড সরকার।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স গ্যাবরিয়েলকে নিউ জিল্যান্ডের জন্য চলতি শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেছে।
রাজধানী ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেছে, আরও প্রাণহানির সম্ভাবনা রয়েছে। কারণ রোববার পর্যন্ত ৬৪৩১ জন মানুষ নিখোঁজ আছে। এই দুর্যোগে জীবন ‘ওলটপালট’ হয়ে গেছে এবং স্বাভাবিক অবস্থা ফিরে পেতে ‘খাড়া পর্বতে উঠার’ মতো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে বলে হিপকিন্স মন্তব্য করেছে।
ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, সুপেয় পানির অভাব দেখা দিয়েছে আর রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় পৌঁছানো কঠিন হয়ে গেছে।
সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পণ্য সরবরাহে সমস্যা হচ্ছে, বহু ফসল ধ্বংস হয়ে গেছে এবং ২৮ হাজার বাড়ি এখনও বিদ্যুৎবিহীন।
দেশটির বৃহত্তম শহর অকল্যান্ড থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে উপকূলীয় এলাকা মুরিওয়াই ও পিহাতে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো দ্রুত পুনর্নির্মাণ করতে ক্ষয়ক্ষতি পর্যালোচনা শুরু করেছে অকল্যান্ড থেকে যাওয়া কাউন্সিল।
ঘূর্ণিঝড়ের পর থেকে যেসব এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে আছে সেখানে দেশটির জরুরি পরিষেবা ও সামরিক বাহিনী হেলিপ্টারের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সরবারহ নিয়ে গিয়ে ফেলছে। এসব এলাকার খামার, সেতু, গবাদিপশু পানির তোড়ে ভেসে গেছে এবং ঘরবাড়ি তলিয়ে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)