নিউইয়র্কে আ.লীগের ফ্যাসিস্ট চেহারা
, ০৩রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা ইউনূস ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের ওপর নজিরবিহীন তা-ব চালিয়েছে আওয়ামী লীগ ক্যাডাররা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা ঘোষণা দিয়ে স্থানীয় সময় গত সোমবার বিকালে নিউ ইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে ন্যক্কাজনক হামলা চালায়।
সফরসঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টা বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় বেলা সাড়ে ৩টা থেকে বিকাল ৪টার মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে হামলাটি হয় বলে জানা গেছে।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্বের ১৯৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এই বিমানবন্দর ব্যবহার করে নিউ ইয়র্কে এসেছেন। এখানেই আওয়ামী ফ্যাসিবাদের আসল চেহারা প্রত্যক্ষ করল বিশ্ববাসী। হামলাকারীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর ডিম ছুড়ে মারে এবং অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালাগালি করে। হামলাকারীরা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তার গাড়ি আটকে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় নেতৃত্ব দেওয়া আওয়ামী ক্যাডারদের সঙ্গে টেলিফোনে কয়েক দফা কথা বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার নির্দেশের কথা সমবেত কর্মীদেরও শোনানো হয়। এছাড়া তারা কিছু সময় পরপর যুক্তরাষ্ট্রে বসবাসরত জয়ের সঙ্গে কথা বলে নির্দেশনা নেন। এক হামলাকারীকে আটকও করেছিল নিউ ইয়র্ক পুলিশ।
আওয়ামী লীগের এ হামলাকারীদের ‘বিশৃঙ্খলাকারী সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি-জামায়াতের নেতারা। হামলার শিকার এনসিপির সদস্য সচিব আখতার জানান, শেখ হাসিনার গুলি আমাদের দমাতে পারেনি, সন্ত্রাস করে তার বিচার ঠেকানো যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)