নারায়ণগঞ্জে বাড়ছে আখ চাষ, লাভবান কৃষকেরা
, ১১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
একসময় আখের গুড়ের জন্য আড়াইহাজারের বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর বিখ্যাত হলেও কালের বিবর্তনে এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিলো। তবে গত কয়েক বছর ধরে এখানকার বাসিন্দারা আবারও তাদের আদি পেশায় ফিরে এসেছেন। সেই সঙ্গে আগের তুলনায় কম হলেও তাদের জমিতে আখ চাষ শুরু করেছেন।
আখ চাষ করে আবার জমিতেই রস জ্বাল দিয়ে তৈরি করছেন ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যকর আখের গুড়। যা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। এতে স্বাস্থ্যকর আখের গুড় তৈরির পাশাপাশি কৃষকেরাও দেখছেন লাভের মুখ। একইভবে আড়াইহাজারের পাশাপাশি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আখ চাষ করা হচ্ছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আড়াইহাজারের গোপন্দি, মনোহরদি, ফজুরকান্দি বড় বিনারচর ও ছোট বিনারচর এলাকার কৃষকেরা আখ চাষ করছেন। পাশাপাশি রূপগঞ্জের জাঙ্গীর, দাউদপুর, ভোলাব ও হাটাবো এলাকায়ও চাষ করা হয়। এটি তাদের আদি পেশা। আগে দাদা-বাবারা আখ চাষ করতেন। এখন তারা চাষ করছেন।
উন্নত বীজ, আধুনিক প্রযুক্তি ও দক্ষ কারিগরের অভাবে কয়েক বছর তাদের এ চাষ বন্ধ থাকলেও আবার নতুন করে শুরু করেছেন। আখের চারা রোপণ থেকে শুরু করে প্রতি মণ গুড় তৈরিতে খরচ হয় সাড়ে ৩ হাজার টাকা। সেই গুড় প্রতি মণ বিক্রি করা যায় ৮ হাজার টাকা। বর্তমানে তারা আখ চাষ করে সফলতার মুখ দেখছেন।
আখ চাষি শহীদুল্লাহ বলেন, আমি এ বছর ৪৫ শতাংশ জমিতে আখ চাষ করেছি। একসময় বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা আখের গুড় তৈরি হতো আড়াইহাজার উপজেলায়। এটা আমাদের ঐতিহ্যবাহী পেশা। বাপ-দাদার আমল থেকেই এটা চাষ করে আসছি।
আড়াইহাজারের সফর আলী কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম। তিনি পড়াশোনার পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করেন। আব্দুর রহিম বলেন, আখ চাষে ভালো লাভ হয়। প্রতি বছরই এ সময়টাতে আমাদের ব্যস্ত সময় পার করতে হয়। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে গুড় নিয়ে যায়।
তবে আখ চাষে শঙ্কা প্রকাশ করে আব্দুল মোমেন বলেন, আমাদের এখানে প্রতি বছর কমপক্ষে প্রায় দেড় কোটি টাকার গুড় ওঠে। সেই সাথে আখ চাষে প্রচুর খরচও আছে। একসময় হয়তো আখ চাষ থাকবে না। কারণ এখন শিল্পায়নের যুগ চলছে। দিন দিন কৃষিজমি কমে যাচ্ছে। জমিতে বাড়ি-ঘর, শিল্প-কারখানায় ভরে যাবে।
আড়াইহাজার উপজেলা কৃষি অফিসার রাসেল মিয়া বলেন, আড়াইহাজারে আখের চাষ ভালো হচ্ছে। তারা মিশ্রিমালা জাতের আখ চাষ করেন। এটি উৎপাদনের জন্য ভালো। আমরা চেষ্টা করছি আরও উন্নতমানের আখের চাষ করানোর জন্য। তবে শেয়ালের উপদ্রবের কারণে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। একসময় আখের চাষ কমে গিয়েছিলো। এখন আবার বাড়তে শুরু করছে। এ বছর ১২০ একর জমিতে চাষ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)