নারায়ণগঞ্জে নারী-শিশুসহ তিন জনের বস্তাবন্দি লাশ উদ্ধার, একজন আটক
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি খ-বিখ- তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল জুমুয়াবার (১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা এখানকার স্থানীয় বাসিন্দা। তারা খলিলুর রহমানের বাসায় ভাড়া থাকতেন। ৪ দিন যাবৎ তারা নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর খোঁজ না পেলেও আজ দুপুরে নিজ বাড়ির পাশে পুকুর পাড়ের পাশে স্থানীয়রা লাশের হাত দেখতে পায় ও দুর্গন্ধ বের হয়। পরে সেখানে মাটি খুঁড়ে তাদের খ-িত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার শুরুতে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরে নিহতের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করে। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ শুরু করে নিহত লামিয়া আক্তারের স্বামী ইয়াসিনকে আটক করে।
নিহতের খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা এতিম। তাদের বাবা-মা অনেক আগেই মারা গেছেন। আমার বোনের ছোট মেয়ে লামিয়া আক্তার প্রেম করে বিয়ে করে। সেই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। আর লামিয়ার বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। তাই তারা কিছু দিন ধরে একসঙ্গে বসবাস করছিল। ৪ দিন আগে তারা তিন জন নিখোঁজ ছিল। আজ দুপুরে এসে তাদের লাশ দেখতে পাই।’
তিনি আরও বলেন, ‘লামিয়ার স্বামী ইয়াসিন বখাটে ও মাদকাসক্ত। তাদের সংসারে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সিদ্ধিরগঞ্জে খ-বিখ- তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। এই ঘটনায় নিহত লামিয়া আক্তারের স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।’
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, লামিয়ার স্বামী ইয়াসিন একজন নেশাগ্রস্ত ব্যক্তি। তিনি কোনও কাজকর্ম করতেন না। যার ফলে প্রায় সময় লামিয়ার সঙ্গে তর্কবিতর্ক হতো। লামিয়ার স্বামী ইয়াসিন এই হত্যাকা- চালিয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)