নাইজেরিয়ার মসজিদে হামলায় নিহত ৫০, অপহরণ ৬০
, ২৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২২ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম কাটসিনা রাজ্যে একটি মসজিদ এবং আশেপাশের বাড়িতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। গত বুধবার (২০ আগস্ট) স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন, এ সময় প্রায় ৬০ জনকে অপহরণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার ভোরে মালুমফাশি জেলার উঙ্গুয়ান মানতাউয়ের প্রত্যন্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় ফজরের নামাজের জন্য মুসল্লিরা জড়ো হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সশস্ত্র হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে মসজিদের ভেতরে গুলি চালায় এবং গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করে।
মালুমফাশির প্রতিনিধিত্বকারী আইনপ্রণেতা আমিনু ইব্রাহিম বলেছেন, ধারাবাহিক নৃশংস হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জনকে হত্যা এবং ২০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।
কাটসিনা পুলিশের মুখপাত্র আবুবকর সাদিক আলিউ বলেন, অফিসাররা আক্রমণকারীদের বাধা দেয় এবং দুটি গ্রামে পরিকল্পিত আক্রমণ সফলভাবে প্রতিহত করে। কিন্তু মান্তাউ দিয়ে পালানোর সময় আক্রমণকারীরা বাসিন্দাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।
তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিলো।
বেঁচে যাওয়া ব্যক্তিরা গ্রামের মেয়েদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার মর্মান্তিক দৃশ্যের বর্ণনা দিয়েছেন। মুহাম্মদ আবদুল্লাহি নামের একজন বাসিন্দা বলেন, লোকেরা যখন নামাজ পড়ছিলো, তখন তারা মসজিদের ভেতরে গুলি চালাতে শুরু করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)