নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করে নাটক সাজান সৎবাবা!
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নরসিংদী সংবাদদাতা:
সংঘবদ্ধ সম্ভ্রমহরণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যার ঘটনাকে নাটক বলছে পুলিশ। পুলিশের ভাষ্য, ওই কিশোরীকে হত্যা করে অপহরণের নাটক সাজায় তার সৎবাবা। এ ঘটনায় সৎবাবা আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
গতকাল শনিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে কিশোরীর বাবা বলে, কিশোরীর নানা কর্মকা-ে বিরক্ত ও সামাজিকভাবে বিভিন্ন সময়ে হেয়প্রতিপন্ন হয়ে সে একা এই হত্যাকা- ঘটিয়েছে। হত্যার দায় অন্যদের ওপর চাপাতে অপহরণের নাটক সাজিয়েছিলো সে।
গত ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে সময় অভিযোগ উঠেছিল, ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা করা হয়। ওই রাতেই নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা হয়। এ পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরার সঙ্গে ওই কিশোরীর কথিত প্রেমের সম্পর্ক ছিল। হত্যাকা-ের ১০-১২ দিন আগে আসামি হযরত আলীর বাড়িতে কিশোরীকে সংঘবদ্ধ সম্ভমহরণের ঘটনা ঘটে। এর বিচার চাইতে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বিএনপি নেতা আহম্মদ আলী দেওয়ানের কাছে যান তারা। ২৬ ফেব্রুয়ারি দুপুরে সরিষা ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। রাতেই নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আর দুই-তিন জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন ওই কিশোরীর মা। পরে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়।
পুলিশ সুপার আরও বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরাসহ আট আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদের সবার আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলেও হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। গত জুমুয়াবার কিশোরীর সৎবাবা আশরাফ আলীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে পাঠানো হলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
সৎবাবা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, হত্যাকা-ের রাতে ওই কিশোরীকে নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী একজন সহকর্মীর বাড়িতে যাচ্ছিলো। নির্জন ওই সরিষা ক্ষেতের সামনে দিয়ে যাওয়ার সময় কিশোরীকে পেছন থেকে তারই ওড়না দিয়ে গলা পেঁচিয়ে ধরে সে। শ^াসরোধ করে হত্যার পর লাশ সেখানে রেখে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরে অপহরণের নাটক সাজায়।
আলোচিত এই হত্যাকা-ের ঘটনায় এ পর্যন্ত নয় আসামি গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, তাদের মধ্যে হত্যার অভিযোগে একজন, ধর্ষণের অভিযোগে চার জন এবং অবৈধ সালিশে জড়িত থাকার দায়ে পাঁচ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সৎবাবা আশরাফ আলী, নূর মোহাম্মদ নূরা ও হযরত আলী আদালতে জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ -স্পিকার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুস্বাদু আপেল বরই ঝুলছে গাছে থোকায় থোকায়
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












