সংবাদ বিজ্ঞপ্তি:
নরসিংদীর বেলাবোতে তালা লাগিয়ে মসজিদ দখলের অভিযোগ: মসজিদ সবার জন্য খুলে দেয়ার দাবিতে মুসল্লীদের সংবাদ সম্মেলন
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সংবাদ সম্মেলনে মুসল্লীরা বলেন, দীর্ঘ সাত বছর ধরে উক্ত মসজিদে ইমামতি করে আসা হাফিজ মুহাম্মদ মুজাহিদকে গত ৩রা রমজান থেকে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ মসজিদে আসতে বাধা দিচ্ছে। এ অপকর্মের মূল হোতা হিসেবে তারা ‘পুলিশ পেটানোর মামলার অন্যতম আসামি আফজল, আব্দুল মালেক, খোকন’ -নামক তিন স্থানীয় সন্ত্রাসীর নাম উল্লেখ করেন। লালমিয়া নামক স্থানীয় এক দুষ্কৃতিকারী তাদেরকে এই সন্ত্রাসীপনাতে উস্কানী দিচ্ছে। তারা বলেন, উক্ত সন্ত্রাসীরা জোরপূর্বক মসজিদে তালা লাগিয়ে দিয়েছে এবং এলাকার সাধারণ মুসল্লীদের নিয়মিত নামাজ ও জুমার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে সাধারণ মুসল্লীদের স্বাভাবিক দ্বীনি অধিকার মারাত্মকভাবে ক্ষুণœ হচ্ছে।
তারা আরও বলেন, অভিযুক্তরা নিজেদের ঘরানার গুটিকয়েক লোক নিয়ে নামাজ আদায় করে মসজিদে তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে কোনো সাধারণ মুসল্লী মসজিদে গেলে তাদের নামাজ আদায় করতে দেওয়া হয় না; বরং গালিগালাজ ও মারধরের শিকার হতে হয়।
মুসল্লীরা বলেন, মসজিদের জমি নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে যে, “জমিটি ভুল বুঝিয়ে মসজিদের জন্য দান করা হয়েছে।” অথচ সুস্পষ্ট দলিল অনুযায়ী জমিটি একটি বৈধ দানপত্রের মাধ্যমে মসজিদের জন্য প্রদান করা হয়েছে, যা যথাযথ আইনগত প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।
তারা আরো বলেন, দখলদার সন্ত্রাসীরা জমির দলিল সংক্রান্ত সরকারি প্রক্রিয়াকে অমান্য করছে এবং আইনকে অস্বীকার ও মানহানি করছে। এছাড়া বর্তমানে অভিযুক্তরা জোরপূর্বক মসজিদের জমি দখল করে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করছে, যা একটি দ্বীনি প্রতিষ্ঠানের চরম মানহানীকর এবং আইনবিরোধী কাজ। মসজিদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়; এখানে যে কোনো মুসলমানের নামাজ আদায়ের অধিকার রয়েছে। মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীদের কেউ বাধা দিলে বা মারধর করলে, সেই অন্যায় প্রতিহত করা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
এই প্রেক্ষিতে এলাকাবাসী, সচেতন নাগরিকবৃন্দ ও সাধারণ মুসল্লীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে নি¤œলিখিত দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন-
১. মসজিদের তালা খুলে দিয়ে স্বাভাবিকভাবে নামাজ আদায় নিশ্চিত করতে হবে।
২. ইমাম হাফিজ মুহাম্মদ মুজাহিদকে নিরাপত্তার সঙ্গে ইমামতি করার সুযোগ নিশ্চিত করতে হবে।
৩. মসজিদ দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দখলদারদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি, তাদের সহযোগীদেরও আইনের আওতায় আনতে হবে।
৪. মসজিদের জমি সংক্রান্ত মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে এবং আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনতে হবে।
৫. দ্বীনি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে; এ ক্ষেত্রে নিষ্ক্রিয় বা নিরপেক্ষ থাকা গ্রহণযোগ্য নয়।
৬. আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সহিংসতা ও মব-সংস্কৃতির অবসান ঘটাতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করা এবং মজলুমের অধিকার রক্ষা করা প্রশাসন, সরকার ও গণমাধ্যমসহ সবার দায়িত্ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে মুর্হুমুহু ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেনা সহায়তায় সাজেক ছাড়লেন দেড়শ পর্যটক, আটকা পড়েন ৫ শতাধিক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বকাপে দেশে ১১ মৃত্যু: সহিংসতা, তীব্র শব্দ দূষণসহ উদযাপন নিয়ন্ত্রণে রিট
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রায়ের কপি ছাড়া সারোয়ারের শপথ না করাতে ইসিকে চিঠি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় ৪৮ হাজার থেকে ১০ হাজারে নামছে অটোরিকশা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












