সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন -তারেক রহমান

-নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই -সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, রাত ১:৫৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০৮
-নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই -সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার

নিজস্ব সংবাদদাতা:
হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনলাইন পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যান আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।
ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই। আমরা দেশের শান্তি চাই। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যে স্বপ্ন একজন মা দেখেন।
অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বেরিয়ে ঘরে ফিরে আসতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।
তিনি আরও বলেন, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় মাতৃভূমি একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। একইভাবে পঁচাত্তরে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। পরবর্তীতে নব্বইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছিল।
একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তেমনি ২০২৪ সালেও এদেশের ছাত্র-জনতা, সর্বস্তরের মানুষ, কৃষক-শ্রমিক, গ্রাম ও শহরের নারী-পুরুষ, মাদ্রাসা ছাত্রসহ দল-মত নির্বিশেষে, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষ স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিল।
সেদিন ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছিল।
তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা মাথা উঁচু করে বাঁচতে।
সকলে মিলে দেশ গড়তে হবে। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, তেমনি সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে একসঙ্গে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন মা স্বপ্ন দেখতে পারেন। অর্থাৎ, একটি নিরাপদ বাংলাদেশ। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, এই দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী, চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, প্রায় পাঁচ কোটির মতো শিশু, চল্লিশ লক্ষের মতো প্রতিবন্ধী মানুষ রয়েছেন। প্রায় এক কোটি কৃষক-শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর রাষ্ট্রের কাছে একটি প্রত্যাশা আছে, একটি আকাঙ্খা আছে।
তিনি বলেন, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে ইনশাআল্লাহ এই লক্ষ-কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারি।
তারেক রহমান বলেন, একাত্তর সালে আমাদের শহীদরা এমন একটি বাংলাদেশ গঠনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। বিগত পনেরো বছরে হাজার হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। শুধু রাজনৈতিক দলের সদস্যরাই নয় নিরীহ সাধারণ মানুষও প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। ২০২৪ সালে আমরা সেই ভয়াবহ দিনগুলো নিজের চোখে দেখেছি। আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে।
কয়েক দিন আগে এই বাংলাদেশের ২০২৪ সালের আন্দোলনের সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছেন।
এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য ২০২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদিসহ; একাত্তরে যারা শহীদ হয়েছেন; এবং বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে যারা জীবন দিয়েছেন তাদের সকলের আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে সকলে মিলে কাজ করব।
তিনি বলেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তি ও সুবিধাভোগীরা নানা ষড়যন্ত্রে এখনো লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে।
বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা এখানে আছেন আপনারাই আগামীর দিনে দেশকে নেতৃত্ব দেবেন। এই দেশ গড়ে তোলার দায়িত্ব আপনাদের কাঁধেই।
তিনি বলেন, আমরা এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত গণতান্ত্রিক ভিত্তির উপর, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর যাতে বাংলাদেশ একটি টেকসই ও ন্যায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত হয়।
তিনি বলেন, আজ আমার সঙ্গে এই মঞ্চে বহু জাতীয় নেতা ও নেতৃবৃন্দ উপস্থিত আছেন। মঞ্চে যারা আছেন, মঞ্চের বাইরে যারা আছেন আমরা সবাই মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই।
যেকোনো উসকানির মুখে আমাদের ধীর ও শান্ত থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে শান্তি চাই। আমি আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশের জাতীয় ঐক্যবাদী দলের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই‘
এই পরিকল্পনা দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১০ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১০ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১০ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১০ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১০ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১০ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১০ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১০ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১০ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১০ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১২ ঘণ্টা আগে