নবায়নযোগ্য জ্বালানিতে কমছে শুল্ক
-বিনিয়োগ বাড়াতে ৫ বছরের কর অবকাশ পরিকল্পনা
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে গতি আনতে নবায়নযোগ্য জ্বালানি খাতের আমদানিকৃত যন্ত্রপাতির ওপর বড় ধরনের কর ছাড়ের পরিকল্পনা করছে সরকার।
সৌরবিদ্যুৎ প্রকল্পের ইনভার্টার, ফটোসেল ও ব্যাটারিসহ প্রয়োজনীয় সরঞ্জামের বিদ্যমান শুল্ক কমিয়ে আনার কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে আমদানিতে নামমাত্র শুল্ক এবং পাঁচ বছরের জন্য ‘ট্যাক্স হলিডে’ (কর অবকাশ) সুবিধা দেওয়া যায় কি না তা ভেবে দেখা হচ্ছে।
তিনি বলেন, দেশের পোশাক খাতের সাফল্যের পেছনে যেমন আশির দশকের শুরুতে দেওয়া বিশেষ কিছু সুযোগ-সুবিধা কাজ করেছিল, ঠিক একইভাবে সৌরবিদ্যুৎ খাতেও বড় পরিবর্তন আনতে চায় সরকার। এ লক্ষ্যে সোলার ফ্রেম, ফটোকল ও ব্যাটারি; এই তিনটি সরঞ্জামের আমদানিতে শুল্ক-কর কমানোর বিষয়টি নিয়ে মন্ত্রণালয় বর্তমানে কাজ করছে। রাজস্ব আদায়ের আগে বিনিয়োগ প্রয়োজন, তাই প্রথম পাঁচ বছর কর অবকাশ দিলে উদ্যোক্তারা এগিয়ে আসবেন এবং পরবর্তীতে সরকার সেখান থেকে নিয়মিত কর পাবে।
পাকিস্তানের সফল মডেলের উদাহরণ টেনে তিনি আরও বলেন, সরকার প্রয়োজনে সরঞ্জাম আমদানি করে দেবে অথবা বেসরকারি খাতকে শূন্য শুল্কে আমদানির সুযোগ করে দেবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের আসন্ন বাজেট সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানি খাতের আমদানিকৃত মালামালের শুল্ক পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এরই মধ্যে শিক্ষার্থী পরিবহনে পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়সহ অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক (এসডি), আগাম কর (এটি) এবং অগ্রিম আয়কর (এআইটি) সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতি আমদানিতে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক ও কর আরোপ রয়েছে- যা বিনিয়োগে বড় বাধা সৃষ্টি করছে। প্রচলিত জ্বালানি খাত বিভিন্ন পর্যায়ে ভর্তুকি ও নীতিগত সুবিধা পাচ্ছে, যা একটি নীতিগত বৈষম্য তৈরি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












