নদীর প্রাপ্য অংশ থেকে কোনো দেশকে বঞ্চিত করা যাবে না -পররাষ্ট্রমন্ত্রী
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, নদীসহ প্রকৃতিতে তার প্রাপ্য অংশ থেকে কোনো দেশকে বঞ্চিত করা উচিত নয়।
প্রকৃতির সুবিধা নেওয়ার জন্য আমাদের ভাগ্য নির্ধারণ হয়েছে, একটি দেশকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা উচিত নয়, উল্লেখ করে তিনি সতর্ক করে দিয়েছেন যে, সবার মনে রাখা উচিত, ঘরোয়া রাজনীতির বিষয়গুলো যেন অন্য দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতিতে আঘাত না করে।
অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বাণিজ্যের সম্ভাবনা পূরণের জন্য একটি দেশের হঠাৎ করে শুল্ক ও অশুল্ক বাধা আরোপ করা উচিত নয়। এটি প্রবৃদ্ধির ইঞ্জিন এবং বিনিয়োগের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলে।
শান্তিপূর্ণ সহাবস্থানের উপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। একে অপরের সঙ্গে পারস্পরিক স্বার্থে সম্পর্ক জোরদার করার মাধ্যমে এই অঞ্চলের ভবিষ্যৎ সর্বোত্তম সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে।
মন্ত্রী বলেন, যেহেতু আমাদের অঞ্চলটি খুবই অস্থির এবং মাঝে মাঝে আবেগে পরিপূর্ণ, তাই বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকসহ বুদ্ধিজীবী সম্প্রদায় যে কোনো নেতিবাচক প্রপাগান্ডাকে বাতিল করে এই অঞ্চলের ভালো ও মঙ্গলের জন্য সঠিক এবং গঠনমূলক কর্মসূচি প্রণয়নে ইতিবাচক এবং মূল্যবান অবদান রাখতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)