নতুন করে বেড়েছে আলু, ডিম, পেঁয়াজ ও সবজির দাম
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজ ও রসুনের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। এছাড়া নতুন করে বেড়েছে মুরগি, আলু, ডিম ও বিভিন্ন সবজির দাম। জুমুয়াবার রাজধানীর কাঁচাবাজারসহ একাধিক খুচরা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে দেশি পিয়াজ (পুরাতন) ১৫০ টাকা, দেশি নতুন পিয়াজ ১৩০ টাকা এবং আমদানী করা পিয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পিয়াজের দামের ব্যাপারে বিক্রেতারা বলেন, গত সপ্তাহে দেশি পুরাতন পিয়াজ ১২০ টাকা, দেশি নতুন পিয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। চলতি সপ্তাহে তিন দফায় পিয়াজের দাম বেড়েছে। গত তিনদিনে সবধরনের পিয়াজের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
গত সপ্তাহের ১৮০ টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম বেড়ে ১৯০ টাকা হয়েছে। তবে সোনালি, সোনালি হাইব্রিড ও লেয়ার মুরগির বাজার দাম বেড়ে স্থিতিশীল রয়েছে। সোনালি ৩০০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা কেজি, লেয়ার ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে গত সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম ছিলো ১৩০ টাকা ডজন। যা এখন ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। মুরগি ও ডিমের দাম বৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, এই মৌসুমে বিভিন্ন জায়গায় পিকনিকসহ নানান অনুষ্ঠান হয়।
হোটেলেও বিক্রি বেশি থাকে। এসব কারণে মুরগি ও ডিমের চাহিদা অনেক বেড়ে গেছে। তাই দামও বাড়তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)