নছীহতে ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
পরকালে নেককার ও বদকারদের অবস্থা কিরূপ হবে
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সামিন, ১৩৯১ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
وَأَسِرُّوْا قَـوْلَكُمْ أَوِ اجْهَرُوْا بِهٖ إِنَّهٗ عَلِيْمٌ بِذَاتِ الصُّدُوْرِ ﴿১৩﴾ أَلَا يَـعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيْفُ الْـخَبِيْـرُ ﴿১৪﴾ هُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِـيْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ ۖ وَإِلَيْهِ النُّشُوْرُ ﴿১৫﴾ أَأَمِنْـتُمْ مَّنْ فِـي السَّمَاءِ أَنْ يَـخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَـمُوْرُ ﴿১৬﴾ سورة الملك
তোমরা তোমাদের কথাগুলো গোপন রাখো বা প্রকাশ করো, নিশ্চয়ই তিনি অন্তরের অন্তঃস্থলের খবর জানেন। তিনি কি জানবেন না, যিনি সৃষ্টি করেছেন! তিনি সূক্ষ¥াতিসূক্ষ¥ বিষয়ের খবর রাখেন। তিনি যমীনকে তোমাদের বশীভূত করেছেন বা অধীন করেছেন। তোমরা এর উপর (ভূ-পৃষ্ঠে) চলো এবং তা থেকে উৎপন্ন রিযিক খাও আর যমীন থেকেই তোমাদের পুনরুত্থান। যিনি আসমানে আছেন, তোমরা কি উনার থেকে নিরাপদ? তিনি তোমাদের সহ যমীনকে দাবিয়ে দিবেন, তখন যমীন কাঁপতে থাকবে। [সূরা মুলক শরীফ: ১৩-১৬]
আমরা আমাদের কথা-বার্তা, কাজ-কর্ম যা কিছু আছে, তা প্রকাশ করি বা গোপন রাখি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি অবশ্যই সে বিষয়ের খবর রাখেন। তিনি অন্তরের অন্তঃস্থলের খবর রাখেন। তিনি যমীনকে আমাদের অধীন করে দিয়েছেন, তাতে কাজ-কর্ম চলা-ফেরা করার জন্য এবং খাদ্য উৎপাদন করে খাওয়ার জন্য। যাতে উনার নিয়ামত ভোগ করে, মহান আল্লাহ পাক উনার আনুগত্য করার মাধ্যমে শোকরগুজারী করতে পারি। আর এ বিষয়েই আমাদেরকে পরীক্ষা করা হবে।
যমীন থেকেই আমাদের পুনরুত্থান হবে। যখন মহান আল্লাহ পাক তিনি যমীনকে দাবিয়ে দিবেন বা ধ্বংস করে দিবেন, তখন তারা নিরাপত্তা পাবে কোথায় যারা মহান আল্লাহ পাক উনার কথা মুবারক বিশ্বাস করে উনার আনুগত্য করে না? একমাত্র কাফিররাই পুনরুত্থান দিবসকে অস্বীকার করে। এ প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
زَعَمَ الَّذِيْنَ كَفَرُوْا أَنْ لَّنْ يُـبْـعَثُـوْا ۚ قُلْ بَـلٰى وَرَبِّـىْ لَـتُـبْـعَثُنَّ ثُـمَّ لَتُـنَـبَّـؤُنَّ بِـمَا عَمِلْتُمْ ۚ وَذٰلِكَ عَلَى اللّٰـهِ يَسِيْـرٌ ﴿৭﴾ سورة التغابن
কাফিররা ধারণা করে যে, তারা কখনোই পুনরুত্থিত হবে না। আপনি বলুন, হ্যাঁ, আমার রব মহান আল্লাহ পাক উনার ক্বসম! অবশ্যই তোমাদেরকে কবর থেকে উঠানো হবে। অতঃপর তোমরা যা আমল করেছো সে বিষয়ে তোমাদেরকে অবহিত করা হবে। আর এটা মহান আল্লাহ পাক উনার জন্য সহজ। [সূরা তাগাবুন শরীফ: ৭]
পুনরুত্থানের বিষয়টি মহান আল্লাহ পাক উনার জন্য কোনো কঠিন বিষয় নয়। কারণ যিনি এককভাবে অস্তিত্বহীন সবকিছুকে অস্তিত্ব দান করেছেন তিনিই তো সেই অস্তিত্বকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করবেন। কাজেই সকলেরই পুনরুত্থান হবে, এতে কোনো সন্দেহ নেই।
যারা মহান আল্লাহ পাক উনাকে ভয় করবে না এবং আয়াত শরীফকে মিথ্যারোপ করবে তাদের সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُـوْا بِآيَاتِنَا أُولٰئـِكَ أَصْحَابُ النَّارِ خَالِدِيْنَ فِيْـهَا ۖ وَبِئْسَ الْمَصِيْـرُ ﴿১০﴾ سورة التغابن
আর যারা কুফরী করবে এবং আমার আয়াত শরীফকে মিথ্যারোপ করবে তারাই জাহান্নামী হবে। তারা অনন্তকাল সেখানে থাকবে। আর এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল! [সূরা তাগাবুন শরীফ: ১০]
জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ আছে,
إِذَا أُلْقُوْا فِيْـهَا سَـمِعُوْا لَـهَا شَهِيْـقًا وَهِيَ تَـفُوْرُ ﴿৭﴾ تَكَادُ تَرمَيَّـزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيْـهَا فَـوْجٌ سَأَلَـهُمْ خَزَنَـتُـهَا أَلَـمْ يَأْتِكُمْ نَذِيْـرٌ ﴿৮﴾ سورة الملك
যখন তাদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা (আগুনের) গর্জন শুনতে পাবে এবং তা টগবগ করতে থাকবে। আগুন গোস্বায় ফেটে পড়ার উপক্রম হবে। যখনই কাউকে তাতে (জাহান্নামে) নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের দায়িত্বে নিয়োজিত হযরত ফেরেশতা আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেননি? অর্থাৎ এই বিষয়ে কেউ কি তোমাদেরকে সতর্ক করেননি? [সূরা মুলক শরীফ: ৭-৮]
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












