ধ্বংসস্তূপে মিলছে না প্রাণের সন্ধান, উদ্ধারকাজ শেষের পথে তুরস্কে
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ধ্বংসস্তূপ থেকে আর ভেসে আসছে না কারও আর্তনাদ। নিখোঁজদের বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছে উদ্ধারকারীরা। এ অবস্থায় চলমান উদ্ধার অভিযানের ইতি টানলো তুরস্ক। তবে কাহরামানরাস এবং হাতায়ে প্রদেশে উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় তুরস্ক। পার্শ্ববর্তী দেশ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে ৪৬ হাজারের বেশি। আহত কয়েক হাজার।
দুই সপ্তাহের বেশি সময় চলা উদ্ধার অভিযান দুটি প্রদেশ ছাড়া সবকটিতে সমাপ্তির ঘোষণা দিয়েছে তুরস্ক। কারণ ধ্বংসস্তূপে কাউকে জীবিত পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারীদের মতে, দুই সপ্তাহ ধরে পানি, খাবার না খেয়ে বেঁচে থাকা অসম্ভব।
ধারণা করা হচ্ছে, তুরস্কে ভূমিকম্পে ৩ লাখ ৪৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। দুই দেশের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ইউরোপের দেশগুলো। সূত্র: বিবিসি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)