রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম

ধৈর্যশীল ও শোকরগুজার বান্দাদের দু’টি বিশেষ গুণ-২

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, রাত ২:২১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:১০
ধৈর্যশীল ও শোকরগুজার বান্দাদের দু’টি বিশেষ গুণ-২
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফের মর্মার্থ হলো, দ্বীনের ব্যাপারে নিজের থেকে কম দ্বীনদার, পরহেযগারদের প্রতি লক্ষ্য করলে নিজেকে হেদায়াতপ্রাপ্ত ও নাজাত প্রাপ্ত মনে হবে। এর দ্বারা কামিয়াবী হাছিল করা কখনোও সম্ভব হবে না। শরীয়তের কিছু বিধি-বিধান যেমন পর্দা করা, গান-বাজনা না শুনা ইত্যাদি মেনে চলার চেষ্টা করে কেউ যদি বেদ্বীন-বেশরা লোকজনের প্রতি লক্ষ্য করে তাহলে আমলের দিক থেকে নিজেকে বেশি দ্বীনদার মনে হবে, ফলে আমলের তরক্কী হবে না। কিন্তু যদি দ্বীনের বিষয়ে নিজের থেকে বেশি দ্বীনদার পরহেযগার অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের দিকে লক্ষ্য করা হয় তখন নিজের আমলকে তুচ্ছ মনে হবে। এতে আমলের উন্নতি হওয়ার আশা করা যায়।
আর দুনিয়ার ব্যাপারে যারা অধিক সম্পদশালী বা পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দেয় তাদের প্রতি লক্ষ্য করলে দুনিয়ার আসক্তিই বৃদ্ধি হবে। এজন্য তাদের প্রতি লক্ষ্য না করে যারা কম সম্পদের অধিকারী, তাদের প্রতি লক্ষ্য করলে মহান আল্লাহ পাক উনার নিয়ামতের শোকরগুজারী বৃদ্ধি পাবে। এতে মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট হবেন এবং ধৈর্যশীল ও শোকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিবেন।
মূলত মহান আল্লাহ পাক তিনি বান্দাদেরকে নিয়ামত ও সন্তুষ্টি মুবারক দিতে চান কিন্তু বান্দারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে উক্ত নিয়ামত ও সন্তুষ্টি মুবারক থেকে বঞ্চিত হয়। ফলে নানাবিধ ফেতনা-ফাসাদে জড়িয়ে পড়ে। তারপর মহান আল্লাহ পাক উনাকে দোষারোপ করে। নাঊযুবিল্লাহ!
অথচ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
ظَهَرَ الْفَسَادُ فِـي الْبَرِّ وَالْـبَحْرِ بِـمَا كَسَـبَتْ أَيْدِي النَّاسِ ﴿৪১﴾ سورة الروم
যমীনে এবং পানিতে যত ফেতনা-ফাসাদ প্রকাশ পায় সব মানুষের হাতের কামাই। [সূরা রূম শরীফ: ৪১]
সুতরাং প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য হচ্ছে, কৃতকর্মের কারণে মহান আল্লাহ পাক উনাকে দোষারোপ না করে নিজেদের আমল শুদ্ধ করা এবং মহান আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রদর্শিত পথে চলা ও উনাদের সন্তুষ্টি-রেযামন্দি মুবারক অর্জন করা।
অনেকের মধ্যেই একটি স্বভাব রয়েছে, যদি কোনো বিষয়ে তাদেরকে নছীহত করা হয় তখন তারা মনে করে যে এ বিষয়গুলো তো আমার মধ্যে নেই, এগুলো অন্যকে বলা হয়েছে। তাই এ সমস্ত বিষয়ে নিজেকে সংশোধনের চেষ্টা করা হয় না। তাই প্রত্যেকের উচিৎ যে কোনো খারাপ কিছু শুনলে তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কোশেশ করা।
মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে দুনিয়াদারদের প্রতি দৃষ্টিপাত না করে যারা পরহেযগার, আল্লাহওয়ালা আল্লাহওয়ালী উনাদেরকে অনুসরণ করে শরীয়ত অনুযায়ী চলার তাওফীক্ব দান করেন। (আমীন)

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ২ ঘণ্টা আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ২ ঘণ্টা আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৩ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৩ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৪ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৪ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৫ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৫ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৬ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬