ধৈর্যশীল ও শোকরগুজার বান্দাদের দু’টি বিশেষ গুণ-১
عَنْ عَمْرِو بْنِ شُعَـيْبٍ عَنْ أَبِـيْهِ عَنْ جَدِّهٖ عَنْ رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَصْلَـتَانِ مَنْ كَانَــتَا فِـيْهِ كَتَـبَهُ اللّٰهُ شَاكِرًا صَابِرًا مَنْ نَظَرَ فِـيْ دِيْـنِهٖ إِلٰى مَنْ هُوَ فَـوْقَهٗ فَاقْـتَدٰى بِهٖ وَ نَظَـرَ فِـيْ دُنْــيَاهُ إِلٰـى مَنْ هُوَ دُوْنَهٗ فَحَمِدَ اللّٰهَ عَلٰى مَا فَضَّلَهُ اللهُ عَلَيْهِ كَتَـبَهُ اللّٰهُ شَاكِرًا صَابِرًا وَمَنْ نَظَرَ فِـيْ دِيْـنِهٖ إِلٰى مَنْ هُوَ دُوْنَهٗ وَنَظَرَ فِـيْ دُنْـيَاهُ إِلٰى مَنْ هُوَ فَـوْقَهٗ فَأَسِفَ عَلٰى مَا فَاتَهٗ مِنْهُ لَـمْ يَكْتُـبْهُ اللّٰهُ شَاكِرًا وَلَا صَابِرًا. (رواه الترمذى)
হযরত আমর ইবনে শুয়াইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতা থেকে, উনার পিতা উনার দাদা হতে বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যার মধ্যে দুটি খাছলত বা গুণ থাকবে মহান আল্লাহ পাক তিনি তাকে ধৈর্যশীল ও শোকরগুজার বান্দা হিসেবে লিপিবদ্ধ করবেন অর্থাৎ তাকে ধৈর্যশীল ও শোকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। ১. দ্বীনের ব্যাপারে, যে ব্যক্তি তার নিজের থেকে বেশি পরহেযগার বা দ্বীনদার ব্যক্তির প্রতি লক্ষ্য করে অতঃপর তার অনুসরণ করে। আর দুনিয়ার ব্যাপারে, তার নিজের থেকে কম সম্পদের অধিকারী ব্যক্তির প্রতি লক্ষ্য করে। অতঃপর মহান আল্লাহ পাক তিনি তার প্রতি অনুগ্রহ করার কারণে মহান আল্লাহ পাক উনার প্রশংসা করে। মহান আল্লাহ পাক তিনি তাকে শোকরগুজার এবং ধৈর্যশীল হিসেবে লিপিবদ্ধ করবেন। ২. আর দ্বীনের ব্যাপারে, যে ব্যক্তি তার থেকে কম পরহেযগার ব্যক্তির প্রতি লক্ষ্য করে এবং দুনিয়ার ব্যাপারে যে ব্যক্তি তার থেকে বেশি সম্পদশালীর প্রতি লক্ষ্য করে। অতঃপর যা সে লাভ করতে পারেনি তার জন্য আফসোস করে, মহান আল্লাহ পাক তিনি তাকে শোকরগুজার এবং ধৈর্যশীল হিসেবে লিপিবদ্ধ করবেন না। অর্থাৎ সে ধৈর্যশীল ও শোকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হবে না।
[তিরমিযী শরীফ]
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।