ধসে পড়লো মোঘল শাসক হুমায়ুনের সমাধিস্থলের ভেতরের ভবন, নিহত ৫
, ১৭ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে মোঘল শাসক হুমায়ুনের সমাধিস্থলের ভেতরে অবস্থিত একটি ভবন ধসে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত জুমুয়াবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে দিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি দরগাহর ছাদের কিছু অংশ ধসে পাঁচজন নিহত হয়েছে। দরগাহ শরীফটি ১৬ শতকের এই স্থাপনা ও বাগানের একটি জটিল ভবনের ভেতরে অবস্থিত, যেখানে মোঘল শাসক হুমায়ুনের সমাধি রয়েছে।
যাচাই অযোগ্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫-৩০ বছরের পুরনো ভবনটির ছাদ ধসে পড়ার সময় স্থাপনার ভেতরে ১৫-২০ জন ছিলো, যার মধ্যে দরগাহর ইমামও ছিলো।
আর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির নিজামউদ্দিন এলাকায় শাসক হুমায়ুনের সমাধির একটি অংশের ছাদ ধসে পড়ে। ওই সময় সেখানে অন্তত ১০ জন আটকা পড়ে।
কর্তৃপক্ষ জানায়, দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে ৯টি সফল অভিযান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের কথিত আয়রন ডোম প্রতিরক্ষা যখন ভাঙারি (স্ক্র্যাপ)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমাদের ব্লক করা অসম্ভব, হেগসেথকে ‘ভূগোল শিক্ষা’ দিলেন ইরানের স্পিকার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইংল্যান্ডে বকেয়া বিলের বোঝা ও জ্বালানি তেলের দামে উর্ধ্বগতি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর নতুন ড্রোনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে দখলদাররা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শুধু উপরের কাঠামোটা কোনমতে দাঁড়িয়ে আছে, আর সবই ধ্বংস হয়ে গেছে; বীর যোদ্ধাদের হামলার পর দখলদারদের যুদ্ধ যানের অবস্থা।
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও রয়েছে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অন্তত এক বেলা না খেয়ে থাকছে যুক্তরাজ্যের ৩০ লাখ পরিবার
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ড্রাম্প অবসানের কথা বললেও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান নিয়ে ট্রাম্পের সামনে এখন দুটিই বিকল্প, দাবি আইআরজিসির
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটকাঠি থেকে উচ্চমানের গ্রাফিন, নতুন পথ দেখালেন ড. আব্দুল আজিজের দল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)