ধসে পড়ছে আমেরিকা! এদেশ এখন বিশ্ববাসীর হাসি-ঠাট্টার পাত্র!
নিউ অর্লিয়ন্স শহরের সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর নতুন মেয়াদে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে, আমেরিকা এক বিপর্যয় এবং ধসে পড়ছে! আমেরিকা বিশ্ববাসীর হাসি-ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে!
ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বল নেতৃত্ব ও নেতৃত্বের অভাবের প্রতিবাদ জানিয়ে ট্রুথ নামক সোশাল মিডিয়ায় ওই মন্তব্য পোস্ট করেছে। সে আরও লিখেছে, আর এ ঘটনা ঘটছে সীমান্ত খুলে রাখার জন্য! অদক্ষ ও দুর্বল নেতৃত্ব আমাদের এবং বাস্তবে নেতৃত্বহীনতার কারণেই এইসব ঘটনা ঘটেছে!
গত বুধবার নিউ-অর্লিয়ন্স শহরে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়। ট্রাম্প সে সময় এই ঘটনার সঙ্গে অবৈধ অভিবাসীদের সম্পর্ক থাকার দাবি তুলে বলেছে, বিদেশ থেকে যেসব অপরাধী বা সন্ত্রাসীরা আসছে তারা আমাদের দেশের অপরাধীদের চেয়ে অনেক জঘন্য। তার এই বক্তব্য বাস্তবে রূপ নিয়েছে। ট্রাম্প আরও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অপরাধের মাত্রা এমন পর্যায়ে যে তা এর আগে কেউ কখনও দেখেনি!
মার্কিন সরকারি সংস্থাগুলো সম্পর্কে ট্রাম্পের এইসব প্রতিবাদ বিভিন্ন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মুখে বারবার উচ্চারিত হুঁশিয়ারিগুলোকে স্মরণ করিয়ে দেয়। ওইসব সতর্কবাণীতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্রমেই পতনের দিকে এগুচ্ছে তা উল্লেখ করা হয়েছে।
এটা স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র ভেতরে ও বাইরে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে সব দিক হতে। পশ্চিমা বিশেষজ্ঞরাও এ বিষয়ে একমত। মার্কিন বিষয়ে বিশেষ মোস্তফা খোশ-চাশম্ মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রের ধস নামার বিষয়টি এক রাতের বিষয় নয় বরং অনেক আগ থেকেই এর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি তার প্রতিদ্বন্দ্বীরাও লক্ষ্য করছে।
এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন ২০২১ সালর জুলাই মাসে বলেছিলো, মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সমস্যা, অযোগ্যতা ও বলদর্পিতা ইত্যাদি ক্রমেই বাড়ছে এবং এসব এক সময় এতই জটিল হয়ে পড়বে যে সেগুলো সমাধান করা আর সম্ভব হবে না। আর এভাবে এই দেশটিও সাবেক সোভিয়েত ইউনিয়নের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে!
এটা স্পষ্ট মার্কিন সমাজে বর্ণবাদ, অর্থনৈতিক সংকট, সন্ত্রাস, সহিংসতা, রাজনৈতিক বিভেদ ইত্যাদি ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনেও ক্রমেই দুর্বল হচ্ছে এ দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক প্রভাব।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।