দ. কোরিয়া সফরে ৯.৩ বিলিয়ন ডলারের ঋণ, দ্রুত প্রকল্প অনুমোদন চাইবেন অর্থমন্ত্রী
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের আসন্ন দক্ষিণ কোরিয়া সফরে দেশটির কাছ থেকে নমনীয় শর্তে আরও বৈদেশিক ঋণ নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দল আগামী ১ থেকে ৫ নভেম্বর দ. কোরিয়া সফরে যাবে। সফরে কোরিয়ার এক্সিম ব্যাংক, ব্যবসায়ী সংগঠন, বিনিয়োগকারী, কোয়েকা বা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিসহ বিভিন্ন সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানান, দ. কোরিয়ার অর্থায়নের জন্য প্রস্তাবিত ২৩টি বড় প্রকল্পের জন্য মোট ৯.৩০২ বিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি দ্রুত নিশ্চিত করতে চায় সরকার। এসব প্রকল্পের মধ্যে রয়েছে মেট্রোরেলের এমআরটি লাইন-৪ ও ৫, কক্সবাজার বিমানবন্দরের দ্বিতীয় পর্যায়, রেললাইন নির্মাণ, ই-বাস সংযোজন এবং বেশ কয়েকটি আধুনিক হাসপাতাল নির্মাণ।
বর্তমানে কোরিয়ার অর্থায়নে বাস্তবায়নের জন্য ২০টির বেশি প্রকল্প পাইপলাইনে রয়েছে। তবে কোরিয়ার ঋণ অনুমোদন ও অর্থায়ন প্রক্রিয়া তুলনামূলক ধীর হওয়ায়, এসব প্রকল্পের অর্থায়ন দ্রুত নিশ্চিত করার বিষয়টি সফরের আলোচনায় কেন্দ্রীয় গুরুত্ব পাবে।
কর্মকর্তাদের মতে, দ. কোরিয়ার 'ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড' এর আওতায় দেওয়া ঋণের সুদ ও অন্যান্য শর্ত তুলনামূলক নমনীয় হওয়ায়- দেশটির অর্থায়নে আরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী সরকার। দক্ষিণ কোরিয়ার এসব সহজ শর্তের ঋণে সুদের হার অত্যন্ত কম, প্রায় ০.০১ থেকে ০.০৫ শতাংশ। আর ঋণ পরিশোধের সময়সীমা ১৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছর। ঋণের ওপর প্রযোজ্য সার্ভিস চার্জও কম, ০.১ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিষ্টির দোকানে ক্রেতার খরা, হতাশ ব্যবসায়ীরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পলায়ন ও অসদাচরণের ঘটনায় চাকরি গেল ৭ পুলিশ কর্মকর্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ছেলেপেলে পাঠাতে হলে ১ কোটি দিতে হবে’, হুমকি দিয়ে গ্রেপ্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সংবিধানের ধারাবাহিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল’
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ মিশন ঘেরাও করে ঔদ্ধত্বপূর্ণ দাবি!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামাত -রাশেদ খাঁন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করা হতে পারে -শিক্ষামন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা দূর করতে পরিকল্পিত কর্মসূচি নিতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপারেশনের জন্য অপেক্ষা দিনের পর দিন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের ভরিতে এক লাফেই কমলো সাড়ে ৫ হাজার টাকা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












