দ্বীনি তালিম:
দ্বীন ইসলাম উনার সোনালী যুগে ঘরে ঘরে বাল্যবিবাহ হতো, তখন একজন দাদী বা নানীর বয়স হতো ২১ বছর
, ১৬ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
পবিত্র হাদীছ শরীফ ও ইতিহাস গ্রন্থসমূহে ছহীহ সনদসহ এমন অসংখ্য বর্ণনা রয়েছে যে, একজন নানী বা দাদীর বয়সই হতো ২১ বছর। অর্থাৎ বাল্যবিবাহ ঘরে ঘরে বিরাজমান ছিলো। হযরত ইমাম বায়হাক্বী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব “সুনানে কুবরা বায়হাক্বীতে” বর্ণনা করেছেন,
وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ قِرَاءَةً عَلَيْهِ حَدَّثَنِى أَبُو أَحْمَدَ : مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الشَّعْبِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الأَرْزُنَانِىُّ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ طَاهِرِ بْنِ حَرْمَلَةَ حَدَّثَنِى جَدِّى حَدَّثَنِى الشَّافِعِىُّ قَالَ : رَأَيْتُ بِصَنْعَاءَ جَدَّةً بِنْتَ إِحْدَى وَعِشْرِينَ سَنَةً ، حَاضَتْ ابْنَةَ تِسْعٍ وَوَلَدَتْ ابْنَةَ عَشْرٍ ، وَحَاضَتِ الْبِنْتُ ابْنَةَ تِسْعٍ وَوَلَدَتْ ابْنَةَ عَشْرٍ. {ت} وَيُذْكَرُ عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ أَنَّهُ قَالَ : أَدْرَكْتُ جَارَةً لَنَا صَارَتْ جَدَّةً بِنْتَ إِحْدَى وَعِشْرِينَ سَنَةً. وَعَنْ مُغِيرَةَ الضَّبِّىِّ أَنَّهُ قَالَ : احْتَلَمْتُ وَأَنَا ابْنُ اثْنَتَىْ عَشْرَةَ سَنَةً. وَرُوِّينَا عَنْ عَائِشَةَ رَضِىَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ : إِذَا بَلَغَتِ الْجَارِيَةُ تِسْعَ سِنِينَ فَهِىَ امْرَأَةٌ.
অর্থ: হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, “আমি (ইয়ামানের) সানা শহরে এক নানীকে দেখেছি, তখন উনার বয়স ছিল ২১ বছর। ৯ বছর বয়সে উনার মাজুরতা শুরু হয় অর্থাৎ তিনি বাগেলা হন এবং ১০ বছর বয়সে তিনি এক মেয়ে সন্তানের জন্ম দেন”। এবং উক্ত মেয়ে সন্তান তিনিও ৯ বছর বয়সে বালেগা হন এবং ১০ বছর বয়সে এক সন্তানের জন্ম দেন।
হযরত হাসান বিন সালেহ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমাদের এক কিশোরীকে পেলাম যিনি ২১ বছরে নানী হয়েছেন। হযরত মুগীরাতাদ্ব দ্বব্বী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আমি যখন বালেগ হই তখন আমার বয়স ছিলো ১২ বছর। হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, মেয়েদের বয়স নয় বছর হলে সে মহিলা। ” (সুনানে কুবরা বায়হাক্বী : ১ম খন্ড ৪৭২ পৃষ্ঠা হাদীস নং ১৫৩১ প্রকাশনা: দারুল কুতুবুল ইলমিয়া বইরুত লেবানন , জাওয়াহিরুন নক্বী ১/৩১৯ )
উপরোক্ত দলীল দ্বারা আমরা দেখতে পেলাম পূর্ববর্তী সময়ে বাল্যবিবাহ সবখানেই বিরাজমান ছিলো। ছেলে ও মেয়ে উভয়ের বাল্যবিবাহ হতো। এরই ধারাবহিকতায় আমাদের দেশেও আমাদের দাদী নানীদেরও কম বয়সে বিবাহ হয়েছে।
-খাজা মুহম্মদ নূরউদ্দীন পলাশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












