দ্বীনি পরিবেশ ছাড়া দ্বীন ইসলাম পালন করা কঠিন (১)
কোন এলাকার মহিলারা পর্দা করে। ফলে ঐ এলাকায় কোন পুরুষ বাইরে বের হলে তার ইচ্ছাকৃত চোখের গুনাহ হবে না। আবার কোন এলাকায় মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে, ঐ এলাকায় কোন পুরুষ রাস্তায় বের হলে অনিচ্ছাকৃত চোখের গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ!
আবার কোন এলাকায় সব মানুষ নামাযের ওয়াক্ত হলে মসজিদে গিয়ে নামায পরে। ফলে ঐ এলাকায় কোন নতুন মানুষ আসলে অন্যদের প্রভাবে সেও মসজিদে গিয়ে নামায পড়বে। আবার কোন এলাকায় মসজিদ না থাকলে, অনিচ্ছাকৃত নামায ছুটে যেতে পারে।
এজন্য পরিবেশ মানুষকে দ্বীন পালনে অনেক বেশি প্রভাবিত করে। এজন্য দ্বীন ইসলামবিদ্বেষীরা দ্বীনি পরিবেশ তৈরীতে সব সময় বাধা দেয় এবং বেদ্বীনি পরিবেশকে প্রচার করে। যেমন-
রমাদ্বান শরীফ মাস আসলে ইফতার মাহফিল একটি জরুরী বিষয়। এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে মুসলমানরা একত্রিত হয় এবং ইফতারির সময় দ্বীনি পরিবেশ তৈরী হয় এবং দ্বীন ইসলাম সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। এর মাধ্যমে মুসলমানদের মধ্যে একটি দ্বীনি জজবা তৈরী হয়। এই দ্বীনি পরিবেশ ও জযবা রুখতে দেশজুড়ে ইফতার মাহফিল বন্ধের একটা প্রয়াস চালায় বিদ্বেষী গোষ্ঠী। তারা প্রচার করে- ইফতার মাহফিল না করে টাকা গরীবদের দিয়ে দিন। অথচ ইফতার মাহফিলের ব্যবস্থা করে সেখানে গরীবদের মাঝে ইফতারি বণ্টন করলেই কিন্তু গরীবদের জন্য করা হয়। কিন্তু সেটা না করে তারা ইফতার মাহফিল বন্ধ করার জন্য বলে। অথচ বিভিন্ন অনুষ্ঠানে কোটি কোটি টাকার আতশবাজি আগুনে পুড়িয়ে ফেলা হয়, তখন কেউ বলে না, আতশবাড়ি পুড়ানো অপচয় সেই টাকা গরীবদের দেয়া হোক। অথবা রাস্তায় রাস্তায় অপ্রয়োজনী মূর্তি বানানো হয়, তখন কেউ বলে না, মূর্তি না বানিয়ে সেই টাকাটা গরীবদের মাঝে বিলিয়ে দেয়া হোক।
-মুহম্মদ গোলাম ছামদানী (লেখক ও গবেষক)
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।