দেয়ালে আবেগঘন ও স্পর্শকাতর বার্তা, ‘আজ থেকে এই গল্প শেষ’
স্থানীয়দের বরাতে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রোববার বিকেলে নিজ ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন স্বর্ণা আক্তার। পরে তিনি দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। তবে নিহতের স্বজনদের অভিযোগ- স্বর্ণা ও তার দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অপ্রীতিকর ঘটনা ও স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য নিহত স্বর্ণার স্বামী শাকিল, শ্বশুর মাহাতাব উদ্দিন এবং শাশুড়ি ইসমত আরাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
এদিকে, মর্মান্তিক এ ঘটনার পর নিহতের শোয়ার ঘরের দেয়ালে হাতে লেখা বেশ কিছু আবেগঘন ও স্পর্শকাতর বার্তা পাওয়া গেছে। একপাশের দেয়ালে লেখা ছিল- ‘আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। আমি অভাগি মা নিজে মারছি। আমাদের লাশ পলাশবাড়ি মাটি দেন। সাকিল যেন না ছোঁয়। মা-বাবা সরি, আই লাভ ইউ।’ অন্য আরেকটি দেয়ালে লেখা ছিল, ‘সাফায়াত রাইসা-মনি, আই লাভ ইউ কলিজা পাখিরা আমার।’
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঝুলন্ত মরদেহ নিচে নামিয়ে মাটিতে শোয়ানো অবস্থায় পাওয়া যায়, যা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে সিআইডি, ডিবি ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান, মরদেহগুলোর ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ খতিয়ে দেখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।