মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
গোয়েন্দা প্রতিবেদন:

দেশে ভারতের চোরাই কাপড়ের ৫৫ হাজার কোটি টাকার বাজার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, রাত ৯:২৩
নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রতিবছর ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে প্রায় ৪৫০ কোটি ডলারের থান কাপড়, শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি ও তৈরি পোশাক প্রবেশ করে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৫ হাজার কোটি টাকা (এক ডলার সমান ১২২ টাকা হিসেবে)। চোরাচালান ও রাজস্ব ফাঁকিরোধে ব্যবস্থা নিতে সম্প্রতি স্পেশাল ব্রাঞ্চ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে বিশেষ প্রতিবেদন দেয়া হয়েছে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
গোয়েন্দা কর্মকর্তাদের অনুসন্ধানে দেখা গেছে, ভারত থেকে স্থল, নৌ ও আকাশÑএ তিন পথেই বাংলাদেশে শাড়ি প্রবেশ করে। শুল্কমুক্ত বিভিন্ন পণ্যের চালানের মধ্যেও স্থল বা নৌপথে বিপুল পরিমাণ থান কাপড়, শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি এবং তৈরি পোশাক বাংলাদেশে প্রবেশ করে। বিশেষ করে স্থল ও নৌপথে যন্ত্রাংশবাহী যেসব কনটেইনার বাংলাদেশে আসেÑসেগুলোর সঙ্গে এই ধরনের পণ্য আসে বলে অনুসন্ধানে জানা গেছে। এ ক্ষেত্রে ভারতীয় অংশে জাহাজীকরণ তথ্যে পণ্য রপ্তানির বিষয়টি উল্লেখ থাকলেও বাংলাদেশ অংশে তার কোনো উল্লেখ থাকে না বলে জানা গেছে।
গোয়েন্দা অনুসন্ধান অনুযায়ী, ভারতের আহমেদাবাদ ও কলকাতাÑএই দুই জায়গা হতে স্থল, নৌ ও আকাশপথে বাংলাদেশে এসব চোরাচালান ও রাজস্ব ফাঁকি দেয়া পণ্য বাংলাদেশে প্রবেশ করে। স্থলপথে আহমেদাবাদ হতে প্রথমে করিমগঞ্জ ও আগারতলা চোরাইপণ্য আসে। এই দুই জায়গা হতে কিছু পণ্য নৌপথে আবার বেশিরভাগ পণ্য স্থলপথে সিলেট, ফেনী, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পাথরভর্তি ট্রাক, কুরিয়ার সার্ভিস ও নিজেরা বহনÑএই তিন উপায়ে পণ্য আসে, যা দেশের বিভিন্ন শহরের বিপণিবিতানে বিভিন্ন উপায়ে চলে যায়। আবার কলকাতা হতে স্থল ও আকাশÑএই দুই পথে দেশে এসব চোরাই পণ্য প্রবেশ করে। কলকাতা হতে সরাসরি বেনাপোল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরার স্থলবন্দর ও শুল্ক স্টেশন দেশে প্রবেশ করে দেশের বিভিন্ন জেলার বিপণিবিতানে চলে যায়। আবার কলকাতা হতে আকাশ পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চোরাই পণ্য দেশে প্রবেশ করে, যা দেশের বিভিন্ন জেলার নামিদামি বিপণিবিতানে চলে যায়।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ বাংলাদেশি ব্যবসায়ী নিজ দোকানের প্রত্যেক কর্মচারীর বাধ্যতামূলক পাসপোর্ট তৈরি করে রেখেছেন। এসব কর্মচারীকে প্রতিমাসে একাধিকবার ভারতে পাঠানো হয়। তাদের পাঠানোর আগেই ভারতের কলকাতায় পণ্যের নমুনা পাঠানো হয়। নমুনা অনুযায়ী কলকাতার এজেন্টরা পণ্য তৈরি করে ব্যাগ আকারে প্রস্তুত করে রাখেন। এসব কর্মচারী সন্ধ্যা নাগাদ ভারতে পৌঁছে খরচ বাঁচাতে হোটেলে না ওঠে সিনেমা দেখে, স্টেশনে রাত্রিযাপন করেন। পরদিন সকালে প্রস্তুত রাখা ল্যাগেজসহ বাংলাদেশে ফিরে আসে।
প্রতিবেদন বলছে, কিছু সংখ্যক ভারতীয় চোরাকারবারি দুই দেশের সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং ওই এলাকায় থাকা এসএ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে এসে পণ্য পৌঁছে দিয়ে যায়। এসব পণ্য ওই কুরিয়ারের গাড়িতে ঢাকাসহ বিভিন্ন শহরে পৌঁছে দেয়। কুরিয়ার সার্ভিসের দুর্বল নিয়মনীতির সুযোগে অসাধু ব্যক্তিরা তাদের চোরাচালান কর্মকা- অবাধে চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রিণে নতুন বিধিমালা করা হলে এসএ পরিবহনসহ কয়েকটি কুরিয়ার সার্ভিস হাইকোর্টে রিট আবেদন করায় বিধিমালাটি স্থগিত করে। ফলে চলমান কুরিয়ার সার্ভিসগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যাচ্ছে না। রিটের কারণে বিধিমালা স্থগিত থাকায় কুরিয়ারে অবৈধ পণ্য পরিবহনের ঝুঁকি বেড়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ১ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ১ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ১ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ১ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ১ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ১ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ১ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ১ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ১ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ১ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ২ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২৩ ঘণ্টা আগে