নতুন টাকার সংকটে খোলাবাজারে বেড়েছে দাম
এবারের ঈদে বাজারে আসছে না নতুন নোট। এ সুযোগে চড়া রাজধানীর মতিঝিল ও গুলিস্তানের নতুন টাকার বাজার। গুলিস্তানে পথের ধারে কড়কড়ে নোটের বাণিজ্য বহন করে চলেছে দীর্ঘদিনের ঐতিহ্য। সারাবছরই এই ব্যবসা জমজমাট থাকলেও, উৎসবের আগে পায় নতুন মাত্রা। বিশেষ করে ঈদুল ফিতরে।
সালামী, প্রিয়জনকে উপহার কিংবা দান-খয়রাতেও নতুন টাকার ব্যবহার বাড়িয়ে দেয় ঈদের আনন্দ। কিন্তু এবার সেই আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে স্বয়ং নিয়ন্ত্রক সংস্থা; শেখ মুজিবুর রহমানের ছবিওয়ালা ফ্রেশ নোট বিনিময়ে নিষেধাজ্ঞা দিয়ে। ফলে বিকল্প উপায়ে সংগ্রহ করতে খোলা বাজারে ভিড় করছেন ক্রেতারা। কিন্তু, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেখানে ব্যয় বেড়েছে অন্তত দ্বিগুণ।
খোলাবাজারের ব্যবসায়ীরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের এই নিষেধাজ্ঞার কারণে টান পড়তে শুরু করেছে সরবরাহে। ফলে দুই টাকার ১শ নোটের একেকটি বান্ডিল বিক্রি হচ্ছে ৩শ টাকায়। এছাড়া, পাঁচ টাকার বান্ডিল সাড়ে ৬শ ও ১০ টাকার বান্ডিলের জন্য গুণতে হচ্ছে দেড় হাজার টাকা। এছাড়া, দাম বেড়েছে ২০, ৫০ ও ১০০ টাকার চকচকে নোটের।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গ্রাহকদের কিছুটা কষ্ট হলেও সঙ্গত কারণেই ছাড়া হয়নি নতুন নোট। তিনি আরও বলেন, সাধারণ মানুষের একটা চাহিদা আছে, তারা জুলাই অভ্যুত্থানের নকশাকৃত নোট দেখতে চাচ্ছে। তাদের এই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই মাস দুয়েকের মধ্যেই আশা করি বাজারে নতুন নোট চলে আসবে।
উল্লেখ্য, ঈদ সামনে রেখে বাংলাদেশ ব্যাংক প্রতিবছরই নতুন নোট বাজারে ছাড়ে। এ সময় নতুন পোশাকের পাশাপাশি নতুন টাকাও সংগ্রহ করেন অনেকে। এবার ভিন্ন পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় গত সোমবার স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় বাধে আপত্তি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।