দেশের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
দেশের কয়েকটি স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে এ কথা জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’ এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এতে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দু’ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস।
চীনে ভয়াবহ ভূমিধসে বহু নিখোঁজ
আল ইহসান ডেস্ক:
চীনে ভয়াবহ এক ভূমিধসের ঘটনায় অন্তত ১০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে এবং ৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে।
গত রোববার দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এ ঘটনা ঘটে।
দেশটির সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান প্রদেশের ইবিন শহরের একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে এ ভূমিধসের ঘটনা ঘটে।
দুর্যোগ মোকাবিলার জন্য স্থানীয় ভূতাত্ত্বিক দুর্যোগ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা দুপুরের পর সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।
এর আগে দুই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। সূত্র: আনাদোলু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)