দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৬০)
তখন মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন-
ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ
আরবীতে একটা কথা রয়েছে, আপনার মাতা আপনাকে হারাক হে যিয়াদ! অর্থাৎ আপনার জন্য আফসুস!
إِنْ كُنْتُ لأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ
মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমি তো আপনাকে পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে একজন সমঝদার ব্যক্তি মনে করে থাকি। আপনি কি বললেন? আপনি একজন সমঝদার ব্যক্তি হওয়ার পরও আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না।
أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ وَالنَّصَارَى يَقْرَؤُونَ التَّوْرَاةَ وَالإِنْجِيلَ لاَ يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, হে যিয়াদ বিন লাবীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি কি বিষয়টা লক্ষ্য করেননি, ইহুদী-নাছারা তাদের তাওরাত শরীফ, যাবূর শরীফ, ইনজীল শরীফতো রয়েছে, এখনও রয়েছে, যতটুকুই রয়েছে তারা তো সেটা পড়ে থাকে কিন্তু আমলতো তারা করেনা।
لاَ يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا
আসমানী কিতাবসমূহে উনাদের মধ্যে যা আদেশ নিষেধ ছিলো তারা তো তা আমল করে না। তাদের প্রত্যেকটা আসমানী কিতাবে রয়েছে, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আসবেন, উনার প্রতি ঈমান আনা ফরয। তারা তো সেটা করলো না। তারা তাওরাত শরীফ, যাবূর শরীফ, ইনজীল শরীফ পড়ে থাকে কিন্তু আমল তো তারা করে না।
এখন ইহুদী নাছারাদের যদি এ অবস্থা হতে পারে তাহলে উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের কেন এ অবস্থা হবে না।
এক সময় আসবে তারাও পবিত্র কুরআন শরীফ পড়বে, পড়াবে, তা’লীম দিবে, দরস্-তাদরীস করবে, মসজিদ থাকবে, মাদরাসা থাকবে, আলিম, ছূফী, দরবেশ, শায়েখ, মুফতী, মুহাদ্দিছ, শাইখুল হাদীছ, মুফাসসিরে কুরআন, পীর, বুযুর্গ অনেক থাকবে কিন্তু দেখা যাবে তারা রসম-রেওয়াজ।
বনী ইসরাঈলের সেই মালানাদের মত তারা পড়বে কিন্তু আমল থাকবে না। আমল থেকে তারা গাফিল হবে।
এখনতো আমরা সেটাই দেখতে পাচ্ছি। পবিত্র হাদীছ শরীফ অনুযায়ী এখনতো সেই অবস্থাই দেখা যাচ্ছে। পবিত্র কুরআন শরীফ তো ঠিকই রয়েছে, পবিত্র হাদীছ শরীফ রয়েছে, ইজমা’ শরীফ রয়েছে, ক্বিয়াস শরীফ রয়েছে, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি কিতাব রয়েছে, তাতে কোন ঘাটতি নেই, কমতি নেই।
মাওলানা ছাহেব অনেক রয়েছে, মুফতী ছাহেব রয়েছে, শায়খুল হাদীছ, মুফাসসিরে কুরআন রয়েছে, আলিম, ছূফী, দরবেশ পীর-বুযূর্গ অনেক রয়েছে। এখন আমলটা কোথায়?
সকলেই এরা দেখা যাচ্ছে ইসলামের নামে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র করে থাকে। তন্ত্র-মন্ত্র করে, এরা বেপর্দা হচ্ছে। পর্দা করা ফরয হওয়ার পরও, পবিত্র কুরআন শরীফ উনার মাধ্যমে পর্দা করা ফরয হওয়ার পরেও তারা বেপর্দা হচ্ছে। নাউযুবিল্লাহ!
হাজার হাজার পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ছবি তোলা হারাম বলা হয়েছে, এরা ছবি তুলেই যাচ্ছে। নাউযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।