দুদক চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক-হোয়াটঅ্যাপ আইডি খুলে প্রতারণা
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশন কারো বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত শুরু করলে পত্র মারফত উক্ত ব্যক্তিকে জানানো হয়; টেলিফোনে যোগাযোগ করা হয় না।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক-হোয়াটঅ্যাপ আইডি খুলে প্রতারণামূলকভাবে নানা কর্মকা- করা হয়েছে বলে জানিয়েছে দুদক। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কমিশনের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর জেলার পীরগঞ্জ থানার আল আমিনের ছেলে রেজোয়ানুল হকের নেতৃত্বে একটি প্রতারকচক্র দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে বেআইনি প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণামূলকভাবে দুদকের মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের নিকট হতে অর্থ আদায় করছে। ইদানিং তারা বেপরোয়া হয়ে কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে এ ধরনের অসৎ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, এ ধরনের প্রতারণামূলক কাজের জন্য আগেও তাকে গ্রেফতার করা হলেও সে জামিনে বাইরে এসে পুনরায় একই অপকর্ম অব্যাহত রেখেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রেজোয়ানুল হক তার সহযোগী ইয়াসমিন আক্তার নামে আজহার প্লাজা, নবাবগঞ্জ বাজার, কোতয়ালি, রংপুর ঠিকানায় অবস্থিত ডাচ বাংলা ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলে, যার নম্বর- ৭০১৭৪১৩৩৬৭৫২০। সেই অ্যাকাউন্টে বিভিন্ন ব্যক্তিবর্গকে ভীতি প্রদান করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে, যা কমিশন কর্তৃক পরিচালিত গোয়েন্দা কার্যক্রমে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও তার অপর সহযোগী মোছা. জরিনা বেগম এর নগদ অ্যাকাউন্টে এ ধরনের অবৈধ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও তথ্য পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন কারো বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত শুরু করলে পত্র মারফত উক্ত ব্যক্তিকে জানানো হয়; টেলিফোনে যোগাযোগ করা হয় না। পত্রটি ভুয়া কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয় অথবা নিকটস্থ বিভাগীয়/জেলা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)