দুই সপ্তাহে গাজায় ৯ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত
আল ইহসান ডেস্ক:
গাজা ছিটমহলের বিস্তীর্ণ এলাকাজুড়ে দখলদার ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে ৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এটা গাজার মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ।
গত সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন এই তথ্য জানায়। সে বলেছে, দখলদার ইসরায়েলি বোমাবর্ষণের সঙ্গে স্থল হামলা ও তীব্র লড়াই চলছে। বিশেষ করে পূর্ব রাফা ও জাবালিয়ায় তীব্র যুদ্ধ চলছে।
স্টিফেন দুজারিক বলেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে ৮ লাখ ১২ হাজার রাফা এবং এক লাখের বেশি গাজার উত্তরাঞ্চলের। এখন পর্যন্ত গাজা উপত্যকার ৭৫ শতাংশেরও বেশি এলাকা (প্রায় ২৮৫ বর্গকিলোমিটার) খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতিসংঘের এই কর্মকর্তা বলেছে, বড় আকারের বাস্তুচ্যুতির ফলে আশ্রয়কেন্দ্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। কোনও তাঁবু নেই এবং বিতরণের জন্য খুব কম আশ্রয় সামগ্রী উপলব্ধ থাকার কারণে ভয়াবহ জীবনযাত্রার পরিস্থিতি দেখা দিয়েছে। বাস্তুচ্যুত ব্যক্তিরা খান ইউনিসের খোলা জায়গা, ক্ষতিগ্রস্ত ভবন এবং কৃষি জমিতে আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।