দুই বিচারকের পদত্যাগ দাবি আদালত অবমাননা : সুপ্রিম কোর্ট বার
, ০৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২১ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৬ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের দুই বিচারকর পদত্যাগ দাবি করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আদালত অবমাননা করেছেন বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোরাবার) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক এ অভিযোগ করেন।
গত ১৫ আগস্ট শোক দিবসের আলোচনায় সভায় বিচারক এম ইনায়েতুর রহিম বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ এবং বিচারক আবু জাফর সিদ্দিকী বিদেশি শক্তির মাথা ঘামানো নিয়ে বক্তব্য দেন। এরপর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংবাদ সম্মেলন করে দুই বিচারকর শপথ ভঙ্গ হয়েছে উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন।
লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, বিচারকগণ সম্পর্কে কটূক্তি করে জাতীয় আইনজীবী ফোরাম এবং তাদের নেতৃত্ব গর্হিত কাজ করেছেন এবং সুস্পষ্টভাবে আদালত অবমাননা করেছেন।
বিএনপির আইনজীবীদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তিনি বলেন, অতি সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিচারক এম ইনায়েতুর রহিম ও বিচারক আবু জাফর সিদ্দিকী সম্পর্কে কটূক্তি করেন এবং তাদের পদত্যাগ দাবি করে সারা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বিএনপির আইনজীবীরা বিচারকদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন এমন অভিযোগ করে আব্দুন নূর দুলাল বলেন, শপথবদ্ধ রাজনীতিবিদ অর্থ দলীয় রাজনীতিবিদ নয়। আমাদের সংবিধান একটি রাজনৈতিক ও সাংবিধানিক দলিল। দেশের সর্বোচ্চ আইন। সম্মানিত বিচারকরা সেই সংবিধানের রক্ষক। সেই সংবিধান চর্চা করেন। গণতন্ত্রের ওপর ভার্ডিক্ট (রায়) দেন।
আইনের শাসনের উপর ভার্ডিক্ট দেন, সামরিক জান্তার কর্মকা-ের উপর ভার্ডিক্ট দেন। বিচারপপতিরা প্রতিনিয়ত রাজনীতি করেন। শপথের মধ্যে থেকেও রাজনীতি করেন, শপথের বাইরে গিয়ে নয়, রাজনীতি করতে রাজনৈতিক দল করা লাগে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)