দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত করেছে পৃথিবীতে
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৩, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় গ তজুমুয়াবার আঘাত করেছে পৃথিবীতে। এর ফলে তাসমানিয়া থেকে বৃটেন পর্যন্ত আকাশে দেখা যাচ্ছে বিস্ময়কর মহাজাগতিক আলো। এর ফলে স্যাটেলাইট এবং পাওয়ার গ্রিডগুলোতে বিঘœ ঘটতে পারে, যা সপ্তাহান্তেও থাকতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক এডমিনিস্ট্রেশনের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের তথ্যমতে, জুমুয়াবার গ্রিনিচ মান সময় বিকাল ৪টার ঠিক পরপরই বিপুল হারে প্রথম করোনাল ম্যাস ইজেকশন্স (সিএমই) শুরু হয়। এ সময়ে সূর্য থেকে প্লাজমা এবং চৌম্বকক্ষেত্র বিচ্ছুরণ ঘটে। পরে তা চরম ভূ-চৌম্বক ঝড়ে রূপ ধারণ করে। ২০০৩ সালের অক্টোবরে ‘হ্যালোউন স্টর্ম’এর পর এমন ঝড় এটাই প্রথম। ওই ঝড়ে সুইডেন পুরো ব্লাকআউট হয়ে গিয়েছিল। অর্থাৎ বিদ্যুৎ ছিল না। দক্ষিণ আফ্রিকার বিদ্যুতের অবকাঠামোতে মারাত্মক ক্ষতি হয়েছিল।
রিপোর্টে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে আরও সিএমই পৃথিবীতে ছুটে আসতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন মানুষ আকাশে উজ্বল আলোর ছবি প্রকাশ করেছেন। ইংল্যান্ডের হার্টফোর্ডের ইয়ান ম্যান্সফিল্ড বলেন, আমরা বাচ্চাদের জাগিয়ে তুলেছি নর্দার্ন এই লাইট দেখার জন্য। খালি চোখে খুব পরিষ্কারভাবে সেই আলো দেখা যাচ্ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)