মৎস্য খাদ্যের মূল্যবৃদ্ধি ও খরায় কমেছে সরবরাহ:
দীর্ঘদিন স্থির থাকা রুই-কাতলার দাম বেড়েছে ৩০-৪০%
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
অন্যান্য মাছের দাম বাড়লেও দেশের বাজারে দীর্ঘদিন অনেকটাই স্থির ছিল রুই-কাতলার দাম। মূলত উৎপাদন বৃদ্ধি এবং ভারত ও মিয়ানমার থেকে কম দামে আমদানির কারণে এ দুই প্রজাতির মাছের দাম তেমন একটা বাড়তে দেখা যায়নি। কিন্তু কয়েক মাস ধরে অন্য সব ধরনের মাছের মতো রুই-কাতলার দামও বাড়তে দেখা যাচ্ছে। আট মাসের ব্যবধানে এ দুই প্রজাতির মাছের দাম বেড়েছে প্রায় ৩০-৪০ শতাংশ। এমনকি দরিদ্রের সুলভ আমিষের উৎস হিসেবে পরিচিত তেলাপিয়া ও পাঙাশের দামও এখন বাড়তির দিকে।
খামারিরা জানিয়েছেন, গত দুই বছরে মৎস্য খাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। আবার বর্ষার ভরা মৌসুমেও প্রায় খরার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। বৃষ্টিপাত হচ্ছে স্বাভাবিকের চেয়ে অনেক কম। ফলে এখন মাছের উৎসগুলোয় পর্যাপ্ত পানি নেই, যার কারণে মাছের বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হচ্ছে। এদিকে পানি না থাকায় প্রাকৃতিক জলাধারেও মাছের দেখা মিলছে না। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় মৎস্য উদ্যোক্তাদের অনেকেই এখন খামার বন্ধ বা ছোট করে ফেলছেন। সার্বিকভাবে মাছের সরবরাহ কমেছে। আবার পরিবহন খরচও বেড়েছে। ফলে মাছের দাম বাড়ছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে মাঝারি আকৃতি অর্থাৎ এক-দেড় কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫০-৪৫০ টাকা। দেড় কেজি ওজনের কাতলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫০-৪৩০ টাকায়। তেলাপিয়া ও পাঙাশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০-২৫০ টাকায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মূল্য তালিকা বিশ্লেষণে দেখা গেছে, রুই মাছের দাম গত আট মাসের ব্যবধানে ৩৩ শতাংশ বেড়েছে। তবে ভোক্তারা বলছেন, গত কয়েক মাসে প্রায় ৪০ শতাংশ বেড়েছে শুধু রুই ও কাতলার দাম।
কারওয়ান বাজারের মৎস্য আড়তদার হাফিজুর রহমান বলেন, ‘মাছের সরবরাহ তুলনামূলকভাবে কম। চাষীরা খামার থেকেই কম আনছেন। কিছুদিন পর থেকে মাছের সরবরাহ বাড়বে। এক কেজি ওজনের রুই-কাতলার পাইকারি দাম ২৮০-৩০০ টাকা। এর বড়গুলো ৩৫০ টাকার বেশি। আমরাই বেশি দামে কিনছি।’
তবে ২০১৭ থেকে ২০২১ সালে দেশের বাজারে রুই-কাতলার দাম পর্যবেক্ষণ করলে দেখা যায়, এ দুই মাছের দামে বিগত বছরগুলোয় খুব বেশি পরিবর্তন হয়নি। দেশের বিভিন্ন পণ্যের উৎপাদনকারী, পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্যের মাসভিত্তিক তথ্য সংরক্ষণ করে কৃষি বিপণন অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেয়া পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে খুচরা পর্যায়ে মাঝারি আকারের (দেড়-দুই কেজি) রুই মাছ বিক্রি হয়েছে ৩৩২ টাকা কেজিতে। এর পরের চার বছরে দাম ছিল যথাক্রমে ৩০০ টাকা, ৩১০, ৩০০ ও ২৯৭ টাকা। মাঝারি আকারের কাতলা মাছের দাম ছিল ২০১৭ সালে প্রতি কেজি ৩২২ টাকা। এর পরের চার বছরে প্রতি কেজির দাম ছিল যথাক্রমে ৩০২ টাকা, ৩১১, ২৯২ ও ২৭৬ টাকা। এ চার বছরের ব্যবধানে তেলাপিয়া ও পাঙাশ মাছের দাম কেজিতে বেড়েছিল প্রায় ৫০-৫৫ টাকা।
ফিশ ফিডের মূল্যবৃদ্ধি মাছের বাজারে প্রভাব ফেলছে জানিয়ে ফিশারিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শামসুর রহমান মোল্লা বলেন, ‘মৎস্যখাদ্যের দাম করোনার পর থেকে অনেক বেড়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি বেড়েছে, যার কারণে মাছের দাম কিছুটা বেড়েছে। তবে মৎস্যচাষীরা যে দামে বিক্রি করছেন কয়েক হাত বদলে অনেক বেড়ে যায়। বিষয়টি তদারকিতে রাখতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












