দিল্লির কোরবানির হাটে একজন করিম মিঞা
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৬ জুন, ২০২৩ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
করিম মিঞা এসেছেন উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে। বছরের এই একটা সময় দিল্লিতে আসেন তিনি সপ্তাখানেকের জন্য। জামা মসজিদের পিছনে বাড়ির উপর বাড়ি উঠে থাকা এঁদো গলির ভিতর এক চিলতে ঘর ভাড়া নিয়ে তারা চারজন আছেন। সারা বছর ছাগল আর গরুর দুধ বিক্রি করে সংসার চলে তার। গোটা বছর তিনি চেয়ে থাকেন এই সময়টার দিকে। খান বিশেক ছাগল ভালো দামে বিক্রি হয়ে গেলে, গোটা বছরটা একটু সুখে কাটবে তার।
বাখরি ঈদ মানে পশুর বাজার। উত্তর ভারতে মূলত ছাগল এবং মহিষ। পূর্ব ভারতে গরু, দুম্বাও বিক্রি হয় প্রচুর। সময় সময় জানোয়ারের দাম পনের-বিশ লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। করিম মিঞা দিল্লির জামা মসজিদের পিছনের পশু বাজারে পসার জমিয়েছেন। কিন্তু তার মন পড়ে আছে বাটলা হাউসে। দিনকয়েক আগে খবর পেয়েছেন, বাটলা হাউসের বাজার জমেছে বেশি। এখনো পর্যন্ত আড়াই লাখ টাকা পর্যন্ত ছাগলের দাম উঠেছে। আড়াই লাখের ছাগল দেখতে রীতিমতো ভিড় জমে গেছিল বাটলা হাউসের সুতলি গলিতে।
করিম মিঞাঁর ছাগল বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকায়। দিল্লিতে এটাই ছাগলের গড় দাম। তবে ঈদ যত এগোবে, ছাগলের দামও বাড়তে থাকবে। ৩০ হাজার পর্যন্ত দাম তোলার ইচ্ছে আছে করিম মিঞার। ভালো ছাগল এখনো বাজারে নামাননি তিনি।
করিম মিঞার লক্ষ্য ঈদের বাজার থেকে অন্তত লাখ তিনেক টাকা তুলে নেওয়া। এই টাকাতেই নতুন পশু কিনবেন তিনি। আবার এক বছর ধরে ২০-২২টা ছাগল তৈরি করবেন পরের বছরের বাজারে নিয়ে আসার জন্য। করিম মিঞার মতো এমন হাজার হাজার বিক্রেতার দেখা মিলবে দিল্লির পশু বাজারে। বছরে এই একবারই যারা পশু বেচেন।
এই ঈদে বাজার জমে ছোট-বড় স্লটার হাউসগুলোরও। এমনিতে বড় পশু বাইরে বলি দেওয়া নিষিদ্ধ। নির্দিষ্ট জায়গাতেই কোরবানি হওয়ার কথা। পুরনো দিল্লি, জামিয়া, বাটরা হাউস, যমুনা পারের মতো জায়গায় দেওয়ালে দেওয়ালে পোস্টার লেগে গেছে। বড় পশুর কোরবানি করার জন্য দুই থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত টাকা নেওয়া হচ্ছে। ছোট পশু হলে এক থেকে দেড় হাজার টাকা। বছরের একটা বড় টাকা এই সময়ে কামিয়ে নেয় স্লটার হাউসগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












