দাম্পত্য জীবন সুখময় করার কতিপয় সুন্নত মুবারক (৩)
, ১৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১২ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, “নিকটবর্তীগণের মাধ্যমে সদাচরণ শুরু করো।” অর্থাৎ যিনি যতবেশি নিকটবর্তী তিনি সদাচরণ পাওয়ার ততবেশি হক্বদার।
দাম্পত্য জীবনে আহাল ও আহলিয়া বা স্বামী-স্ত্রী সবচেয়ে নিকটবর্তী। উভয়ে পরস্পরের প্রতি সদাচরণ করা উচিত। আহাল-আহলিয়া পরস্পরের প্রতি সদাচরণ করা সম্মানিত সুন্নত মুবারক। সম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী দাম্পত্য জীবন অনুসরণ-অনুকরণ করলে পরিবার হয় শান্তিময় জান্নাতি আবহে। পাশাপাশি মূল যে বিষয় তথা মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছলালাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক লাভ করা। দাম্পত্য জীবনের কতিপয় সুন্নত মুবারক আলোচনা করা হলো:
৩) আহলিয়ার প্রতি মুহব্বত প্রকাশ করা:
আহাল বা স্বামী আচরণ ও কাজে আহলিয়া বা স্ত্রীর প্রতি মুহব্বত প্রকাশ করেন। কিন্তু সরাসরি কিংবা মুখে প্রকাশে লজ্জাবোধ করেন। কিন্তু মুখের মাধ্যমে আহলিয়ার প্রতি মুহব্বতের বহিঃপ্রকাশ করাও সম্মানিত সুন্নত মুবারক। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি বিভিন্ন সময়ে উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মুহব্বত মুবারক সরাসরি প্রকাশ করতেন। উনাদের সঙ্গে বিভিন্ন রোমাঞ্চকর কথা বলতেন। হৃদয়াপ্লুত কথায় উনাদের মুগ্ধ করতেন।
যেমন, পবিত্র হাদিছ শরীফ ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি উম্মুল মু’মিনীন আল উলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্পর্কে ইরশাদ মুবারক করেছেন, আমার অন্তরে উনার প্রতি মুহব্বত মুবারক ঢেলে দেওয়া হয়েছে। (মুসলিম শরীফ, পবিত্র হাদিছ শরীফ নং : ২৪৩৫)
অন্য পবিত্র হাদিছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, আমর ইবনুল আস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, একদিন আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার খিদমতে এসে জানতে চাইলাম, ‘মানুষের মধ্যে কে আপনার সবচেয়ে বেশি পছন্দের? তিনি বলেন, হযরত সিদ্দীকা আলাইহাস সালাম তিনি।’ (বুখারি শরীফ, পবিত্র হাদিছ শরীফ নং: ৩৬৬২)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি উম্মুল মু’মিনীন আল আছ ছালিছা সাইয়্যিদাতুনা হযরত সিদ্দীকা আলাইহাস সালাম উনার প্রশংসা করে ইরশাদ মুবারক করেছেন, ‘খাবারের মধ্যে সারিদ যেমন সবার সেরা; মেয়েদের মধ্যে সাইয়্যিদাতুনা হযরত সিদ্দীকা আলাইহাস সালাম তিনি সবার সেরা।’ (বুখারি শরীফ, পবিত্র হাদিছ শরীফ নং: ৩৪১১)
আহলিয়াদের প্রতি মুহব্বত বৃদ্ধির জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি উম্মতদের শিক্ষাদান করেছেন।
পবিত্র হাদিছ শরীফ ইরশাদ মুবারক হয়েছে, উম্মুল মু’মিনীন আল আছ ছালিছা সাইয়্যিদাতুনা হযরত সিদ্দীকা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি কোন এক উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম উনাকে চুম্বন মুবারক করে ওযূ করা ব্যতিরেকে নামায আদায় করতে যান। উরওয়া রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি উনাকে জিজ্ঞাসা করলাম তিনিই কি আপনি নন? এতদশ্রবণে তিনি তাবাসসুমি শান মুবারক (মুচকি হাসি) প্রকাশ করেন। (আবু দাউদ শরীফ, পবিত্র হাদিছ শরীফ নং: ১৭৯)
-আহমদ মুবাশশ্বিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শাহিদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












