দামেস্ক ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ সাবি’, ১৩৯২ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দেশটির জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, একটি বিমানে করে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার। তবে তার গন্তব্য কোথায়, তা এখনো জানা যায়নি।
এর আগে, দামেস্কে প্রবেশের কথা জানায় সশস্ত্র বিদ্রোহীরা। বিদ্রোহীদের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে।
তবে সেসময় রাজধানীতে সেনা মোতায়েনের কোনো চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
বিদ্রোহীরা দামেস্কের কাছে সেডনায়া কারাগার থেকে সব বন্দি মুক্ত করার দাবি করেছে। এই কারাগারে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন চলছিল বলে অভিযোগ রয়েছে। বিদ্রোহীদের বিবৃতিতে বলা হয়েছে, সেডনায়া কারাগারে স্বৈরশাসনের যুগের অবসান হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগেই বিদ্রোহীরা ঘোষণা করে, মাত্র একদিনের লড়াইয়ের পর হোমসের মূল শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে প্রথম যে শহরটি বিদ্রোহে জ্বলে উঠেছিল, সেই হোমসকে বিপ্লবের রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। দুদিন ধরে বিদ্রোহীরা শহরটি পুনর্দখলের জন্য অভিযান চালায়। অবশেষে পুরো হোমস শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
এই অভিযানের আগে সাধারণ সিরীয় জনগণের মধ্যে আসাদ সরকারের পতন নিয়ে তেমন কোনো আশা ছিল না। তবে সিরিয়ার সামরিক বাহিনীর ক্রমশ দুর্বল হয়ে পড়া, রাশিয়ার সীমিত সহায়তা, ইরানের নিজস্ব সংকট এবং হিজবুল্লাহর মাধ্যমে দক্ষিণ লেবাননে ব্যস্ততা-এসবই বিদ্রোহীদের পক্ষে সুবিধা তৈরি করে। এর মাধ্যমে আসাদের দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান হয়ে ওঠে কেবলই সময়ের অপেক্ষা।
ইরাকে পালাচ্ছে সিরীয় সেনারা:
আল কাইম সীমান্ত দিয়ে আসাদ বাহিনীর হাজার হাজার সেনা ইরাকে প্রবেশ করছে বলে জানা গেছে। ইরাকি নাগরিকরা এমন ক্লান্ত সৈন্যদের খাদ্য সরবরাহ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে আসা ইসরায়েলি সন্ত্রাসী সেনাকে আটকের দাবি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আল আকসাকে ‘পর্যটন কেন্দ্র’ বানানোর ষড়যন্ত্র!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধ শেষ করতে চাইছে ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট-ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউক্রেনে রাশিয়ার তুমুল হামলায় নিহত ১১
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেউলিয়া হচ্ছে চীনা সোলার কোম্পানিগুলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের ট্যাংকগুলো এভাবেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)