দলের আয়-ব্যয় কেন লুকোচুরি?
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলগুলো বিদেশ থেকে কোনো তহবিল নিতে পারে না। এনজিও থেকেও কোনো তহবিল নেওয়ার বিধান নেই।
সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, কত অনুদান নেওয়া যাবে তা বলা আছে। ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ বছরে ১০ লাখ এবং প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বোচ্চ বছরে ৫০ লাখ টাকা নেয়ার বিধান আছে। দলগুলো ২০ হাজার টাকা পর্যন্ত নগদ অনুদান গ্রহণ করতে পারে। এর বেশি হলে রাজনৈতিক দলগুলোকে অনুদান নিতে হয় চেকের মাধ্যমে।
তবে ফান্ডিং-এর এই বিধানটি খুব বেশি স্পষ্ট নয়। সংক্ষেপে বলা থাকলেও এ বিষয়ে বিস্তারিত নিয়ম আরপিওতে নেই। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে মূলত তাদের প্রতি বছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিতে হয়। কোনো অভিযোগ পেলে কমিশন তা খতিয়ে দেখতে পারে। এর বাইরে এটা নিয়ে নির্বাচন কমিশন কিছু করে না বলে জানান রফিকুল ইসলাম।
বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল এখন ৫৪টি। আগামী ২০ এপ্রিল জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের শেষ সময় বেঁধে দেয়া হয়েছে।
তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন এবং এর আগে পরে রাজনৈতিক দলের অর্থের উৎস এবং এর স্বচ্ছতা নিয়ে কথা হচ্ছে। বিশেষ করে এনসিপির আত্মপ্রকাশের দিন মনিক মিয়া অ্যাভিনিউতে বিশাল সমাবেশের খরচ, ঢাকায় অফিস, হেলিকপ্টারে গণসংযোগ, পাঁচতারা হোটেলে ১৩০০ মানুষের ইফতার পার্টি, ইত্যাদি নানা ব্যয়বহুল খরচে আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
এর জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন, অনেক স্বচ্ছল ব্যক্তি তাদের অনুদান দিয়েছেন, কিন্তু তাদের নিরাপত্তা বিবেচনায় নামগুলো প্রকাশ করছেন না।
নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের সদস্য ড. জাহেদ উর রহমান বলেন, দলের আয়-ব্যয়ের ক্ষেত্রে আয়ের খাতগুলো প্রকাশ করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদান দিলে তাদের নাম ঠিকানাও প্রকাশ করতে হবে। ইফতার পার্টিতে কোটি টাকার বেশি খরচ করে কোনো দল যদি বলে নিরাপত্তার কারণে দাতাদের নাম প্রকাশ করা যাবে না। এটা তো হয় না। তাহলে তো অনেকেই এখানো কালো টাকা দিয়ে ফেভার নিতে পারেন।
তিনি মনে করেন, এই যে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় নিয়ে এখন কথা হচ্ছে। এটা ভালো। মানুষ সচেতন হচ্ছে। মানুষও জানতে চায় কাদের অর্থে রাজনৈতিক দল চলে। আর এই যে জাতীয় নির্বাচনে একজন প্রার্থী সবোর্চ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারবেন। নির্বাচনের পর তারা ব্যয়ের হিসাব দেন। কয়টি হিসাব সঠিক?
টান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে বলতে গেলে অধিকাংশ রাজনৈতিক দল সারাবছর দল পরিচালনায় যে অর্থ খরচ করে, তার আয়-ব্যয়ের প্রকৃত হিসাব প্রকাশ করে না। ফলে এখানে কালো টাকার একটি অংশ আছে। আর হিসাব ঠিক মতো প্রকাশ না করলেই তো সেটা কালো টাকা। তারা যে অডিট ফার্মের একটা রিপোর্ট দেয় তা স্বচ্ছ নয়। সেটাও তদন্ত করে দেখা হয় না। এটা আসলে একটা কালচারে পরিণত হয়েছে। নতুন রাজনৈতিক দল যারা করছে তারাও এটা থেকে বের হতে পারছে না। তারা বলছে অনুদানকারীর নাম প্রকাশ হলে নিরাপত্তা বিঘিœত হবে। এটা কতটা যৌক্তিক তা ভেবে দেখতে হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ অনুষ্ঠান, ফাইভস্টার পার্টিতে ইফতার পার্টিতে কোটি টাকা খরচ করবে আর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে না, তাহলে তো মানুষ প্রশ্ন তুলবেই।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।