দলীয় সব পদ থেকে এনসিপি নেত্রীর পদত্যাগ
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলা শাখার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মায়া বলেন, আমি সবসময় নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করেছি। কিন্তু দলের ভেতরে আমার বিরুদ্ধে যেভাবে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হয়েছে, তা আমার নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থায় দায়িত্ব পালন করা আমার পক্ষে আর সম্ভব নয়।
তিনি আরো বলেন, রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। সেই বিশ্বাস হারানোর আগেই আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।
পদত্যাগের সিদ্ধান্ত কারও বিরুদ্ধে নয় বলেও উল্লেখ করেন শামীমা সুলতানা।
তিনি বলেন, এই সিদ্ধান্ত কারও প্রতি আঘাত হানার উদ্দেশ্যে নয়। আমি আমার বিবেক ও আত্মমর্যাদার জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি। তবে দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাব।
মায়া অভিযোগ করে জানান, গত ৪ আগস্ট এনসিপির কেন্দ্রীয় সংসদের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কেন্দ্র থেকে কোনো সুরাহা বা পদক্ষেপ নেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতেই তিনি নিজেকে দল থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)