দগ্ধ রোগীর ৬০% নারী ও শিশু
, ২৪ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতালে দগ্ধ রোগীর চাপ বেড়েছে। পোড়া রোগীর ৬০ শতাংশ শিশু ও নারী। এ ছাড়া ১৫ শতাংশ বয়স্ক।
শিশু ও বৃদ্ধ রোগী বেশিরভাগ দগ্ধ হচ্ছেন গরম পানি, গরম ডাল, গরম চা-কফি থেকে।
এ ছাড়া শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অনেকে দগ্ধ হচ্ছে। রান্নাঘরে গ্যাস পাইপের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হচ্ছেন অনেক নারী।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শীতের এই সময়ে গরম পানির ব্যবহার বেড়ে যায়। এতে গরম পানিতে দগ্ধ রোগী বেশি আসে।
এসব রোগী ১৫ থেকে ২৫ শতাংশ পোড়া থাকে, যাকে দুই ডিগ্রি বার্ন বলা হয়। এতে ত্বকের উপরিভাগ পুড়ে যায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
তারা বলছেন, চিকিৎসা দ্রুত শুরু করে ক্ষতির পরিমাণ কমানো যায়। কিন্তু দূর-দূরান্ত থেকে আসা দগ্ধ রোগীরা ‘গোল্ডেন আওয়ারের’ মধ্যে (দুর্ঘটনার প্রথম ২৪ ঘণ্টা) হাসপাতালে ভর্তি হতে ব্যর্থ হয়। তখন শারীরিক ও আর্থিক ক্ষতি বেড়ে যায়।
গরম পানিতে পোড়া শতাধিক শিশু রোগী চিকিৎসার জন্য আসছে এই হাসপাতালের বহির্বিভাগে। এই তথ্য জানিয়ে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাওন বিন রহমান বলেন, গড়ে দিনে চিকিৎসা নিচ্ছে দুই শতাধিক। জরুরি বিভাগে গড়ে ৫০ জন। এর মধ্যে ১০ থেকে ১২ জন ভর্তি দিচ্ছি শয্যা ফাঁকা থাকা সাপেক্ষে।
তিনি বলেন, শীতকালে ঘরোয়াভাবে পোড়া রোগীর সংখ্যা বাড়ে, বিশেষ করে শিশু ও বয়স্করা। বয়স্ক মানুষ অজু বা গোসল করার সময় গরম পানি ব্যবহার করতে গিয়ে পুড়ছেন। ভর্তি রোগীর ৬০ শতাংশ শিশু ও নারী দগ্ধ হচ্ছেন গরম পানি, গরম ডাল, গরম চা-কফিতে। এ ছাড়া সিলিন্ডার লিকেজ থেকে লাগা গ্যাসের আগুনে নারীরা বেশি পুড়ছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট চিকিৎসা নিয়েছে এক লাখ ৬৭১ জন। এর মধ্যে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ছয় হাজার ২৬১ জন। মারা গেছে এক হাজার ১৮৯ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা-ওয়াশিংমেশিন-মাইক্রোওয়েভের আলোচনা করে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইটিএফসি থেকে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ চায় বাংলাদেশ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইস ব্যাংকে অর্থপাচারের শঙ্কা, তথ্য আদান-প্রদানের চুক্তির তাগিদ বিশ্লেষকদের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সমস্যার সমাধান না করে বাস টার্মিনালগুলো স্থানান্তরে জনভোগান্তি বাড়বে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম্রিকার টেক্সাস রাজ্যের ডালাসে অতিবৃষ্টি ও বন্যা।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)