দখলদার ইসরায়েলের পাশে যে দেশগুলো....
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুন, ২০২৫ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্ব রাজনীতিতে দখলদার ইসরায়েল সবসময়ই বিতর্ক ও সমর্থনের কেন্দ্র বিন্দুতে। ফিলিস্তিন ইস্যুতে একদিকে যখন মুসলিম দেশগুলোর সমর্থন পাচ্ছে ফিলিস্তিন, ঠিক তখনই বিশ্বের একাধিক বিধর্মী দেশ প্রকাশ্যেই সমর্থন দিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলকে।
বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো কূটনৈতিক,সামরিক ও প্রযুক্তিগতভাবে দখলদার ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। এদের মধ্যে অনেকেই জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাবেও ভেটো দিয়ে থাকে।
ইসরায়েলের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য মিত্র হলো যুক্তরাষ্ট্র। প্রতি বছর বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ছাড়াও নিরাপত্তা, গোয়েন্দা ও প্রযুক্তি খাতে গভীর সম্পর্ক রয়েছে।
ভারতের সঙ্গেও দখলদার ইসরায়েলের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। সামরিক প্রযুক্তি, কৃষি, পানি ব্যবস্থাপনা ও সাইবার সিকিউরিটির মতো খাতে গভীর সহযোগিতা চলছে।
জার্মানি ও কানাডা দখলদার ইসরায়েলের অস্তিত্ব ও আত্মরক্ষার অধিকারের প্রশ্নে বরাবরই তাদের পাশে দাঁড়ায়।
অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যও দখলদার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। অনেক সময় তারা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে।
এছাড়া, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, ব্রাজিল ও আজারবাইজান দখলদার ইসরায়েলের ঘনিষ্ঠ কূটনৈতিক বন্ধু। আজারবাইজান ইহুদীবাদীদের থেকে অস্ত্র কেনে, আবার তারা আজারবাইজান থেকে তেল আমদানি করে।
আফ্রিকার কিছু দেশ- যেমন: কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা এবং ল্যাটিন আমেরিকার দেশ- যেমন: আর্জেন্টিনা, কলম্বিয়া ও চিলি সাম্প্রতিক বছরগুলোতে দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)