দক্ষিণ আমেরিকার বিধর্মী দেশগুলোতে নতুন গযব ‘বিছার দংশন’ - বিছারা ‘দখল করে নিচ্ছে’ ব্রাজিলের শহরগুলো
, ১২ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ব্রাজিলের শহরগুলো এখন বিছারা ‘দখল’ করে নিচ্ছে বলে সতর্ক করেছে গবেষকরা। এক গবেষণাপত্রে বলা হয়েছে, দ্রুত নগরায়ন ও পানিবায়ু বিপর্যয়ের কারণে বিছার হুল ফুটানোর ঘটনা বেড়ে গেছে।
ব্রাজিলের রোগ সংক্রান্ত জাতীয় তথ্যভান্ডার-এর তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশটিতে প্রায় ১১ লাখেরও বেশি বিছায় দংশনের ঘটনা ঘটেছে। ‘ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেলথ’ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে বিছার হুল ফুটানোর ঘটনা প্রায় ২৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
গবেষকদের মতে, ‘ফাভেলা’ (ব্রাজিলের শহরাঞ্চলের ঘনবসতিপূর্ণ বস্তি)-বিছার উপদ্রব ও দংশন বৃদ্ধির মূল কারণ। এসব এলাকায় অপর্যাপ্ত আবাসন ও দুর্বল বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাও বিছাদের বিস্তারকে ত্বরান্বিত করছে।
কখনও তীব্র গরম তো কখনও অতিবৃষ্টি, আবার কখনও খরার মতো আবহাওয়া-সব মিলিয়েই ব্রাজিলে এখন বিছাদের টিকে থাকার এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কারণ, উষ্ণ ও আর্দ্র-উভয় পরিবেশে এরা স্বভাবগতভাবেই মানিয়ে নিতে পারে।
২০২৪ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত বছর ব্রাজিলে বিছার হুল ফুটানোর ঘটনা প্রায় দুই লাখ ছুঁয়েছে। আর বিছার দংশনে মারা গেছে মোট ১৩৩ জন। গবেষকরা আশঙ্কা করছে, ২০২৫ থেকে ২০৩৩ সালের মধ্যে নতুন করে ২০ লাখের মতো বিছা দংশনের ঘটনা ঘটতে পারে।
তাদের মতে, ‘আসলে পরিসংখ্যানে যেমনটা দেখাচ্ছে, বাস্তবে পরিস্থিতি আরও ভয়াবহ। কারণ এসব ক্ষেত্রে অনেকেই ঘরোয়া উপায়ে নিজেদের চিকিৎসা করান অথবা চিকিৎসা নেয়ার প্রয়োজনই মনে করে না।’
উল্লেখ্য- ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, মেক্সিকো, গায়ানা ও ভেনেজুয়েলাসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি বিধর্মী দেশে গত কয়েক দশকে বিছার দংশনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
..............................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি বাতিল করল মার্কিন আদালত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র থেকে ১৯৮ কোটি ডলারের ড্রোন প্রতিরোধী ব্যবস্থা কিনছে কুয়েত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাকাশ স্টেশনে ছিদ্র, চলছে মেরামতের কাজ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“লেবাননে ইসরায়েলের অবস্থান সংকটপূর্ণ”
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের হাতে ধ্বংস হওয়ার পূর্বমুহুর্তে দখলদারদের যুদ্ধযান।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)