দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু, ৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
স্থানীয় সূত্র ও প্রবাসীদের তথ্যে জানা যায়, দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলীরটেক ইউপি সদস্য রওশন মেম্বারের ভাই রতনের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার রাতের প্রথম প্রহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।
হৃদয়বিদারক এই ঘটনায় প্রাণ হারানো ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫), একই এলাকার তৈলখিরার চরের ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক বেপারী (৫২)।
মৃত রাজিক বেপারী দক্ষিণ কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম বেপারীর ছেলে। স্বজনরা জানান, তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ এবং পরিবারের মুখে হাসি ফোটাতে মাত্র আড়াই মাস আগে নিকটাত্মীয়দের সহায়তায় প্রবাসে যান তিনি। তিনি সেখানে একটি সুপারশপ ও ইলেকট্রনিক্স দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তার স্ত্রী সন্তানসম্ভবা।
ঘটনায় নিহত আপন আহমদের বাবা আলি মিয়া কান্নায় ভেঙে পড়ে সন্তানদের এমন আকস্মিক ও নির্মম বিদায়ে শোক প্রকাশ করেন। প্রবাসে উপার্জন করতে গিয়ে লাশ হয়ে ফেরার এই ঘটনা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের পুরো এলাকায় চরম শোকের ছায়া ফেলেছে। শোকাহত পরিবারগুলো দ্রুত তাদের প্রিয়জনের মরদেহ সরকারি সহায়তায় দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে নূরানীগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ রায়হান কবির বলেন, ‘দক্ষিণ আফ্রিকার এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের বিষয়ে আমরা অবহিত হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইতোমধ্যে নিহতদের স্বজনদের খোঁজখবর নিতে যাবেন। সরকারিভাবে যা সাহায্য ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে, তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে। আর অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষ হলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই জানা যাবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)