ত্রিপোলিতে ব্যাপক গোলাগুলি, মিলিশিয়া নেতা নিহত, শহরজুড়ে সহিংসতা
, ২০ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
লিবিয়ার অন্যতম প্রভাবশালী মিলিশিয়া নেতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত আবদেল ঘানি আল-কিকলি নিহত হওয়ার পর রাজধানী ত্রিপোলিতে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র।
আবদেল ঘানি আল কিকলি ব্যাপকভাবে ঘেনিওয়া নামে পরিচিত। সে ত্রিপোলির প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী ‘স্ট্যাবিলিটি সাপোর্ট অ্যাপারেটাস’ (এসএসএ)-এর প্রধান ছিলো। আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত সে। গত সোমবার রাতে সে লিবিয়ান সেনাবাহিনীর ৪৪৪তম কমব্যাট ব্রিগেডের সদর দপ্তরে নিহত হয়। এ তথ্য একটি নিরাপত্তা সূত্র আল-ওয়াসাত টেলিভিশনকে জানায়।
অনলাইন গার্ডিয়ান বলছে, মিলিশিয়া নেতার মৃত্যুর পরপরই ত্রিপোলির আবু সালিম ও সালাহ উদ্দিন এলাকায় রাতভর ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। শহরের কেন্দ্রেও সংঘর্ষের আওয়াজ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত যায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিজ নিজ বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছে। এরপর শহরের বিভিন্ন রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত বর্তমান সরকার এখনও দেশের মিলিশিয়া-নির্ভর বাস্তবতার মধ্যে জর্জরিত। ঘেনিওয়ার মৃত্যু লিবিয়ার সামরিক ভারসাম্যে বড় ধাক্কা হতে পারে। ত্রিপোলির সহিংসতা ঘনীভূত হবার পর, জাতিসংঘের লিবিয়া মিশন সকল পক্ষকে যুদ্ধবিরতি ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
এই হত্যাকা- এবং পরবর্তী সহিংসতা লিবিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক অস্থিরতাকে আরও গভীর করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)