তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ, জানালেন ২ উপদেষ্টা
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৫ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক রূপ নিতে যাচ্ছে- এমনটাই জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-এ শনিবার এই দুই শীর্ষ কর্মকর্তা উভয় দেশের সম্পর্ককে ‘উষ্ণ, ঐতিহাসিক ও সম্ভাবনাময়’ বলে উল্লেখ করেন। তারা জানান, বর্তমান অস্থায়ী সরকার এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
মাহফুজ আলম বলেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে এবং বাংলাদেশ সরকার সেই সম্ভাবনাগুলো কাজে লাগাতে আগ্রহী।
তিনি জানান, উভয় দেশই এই সহযোগিতা আরও গতিশীল করতে প্রস্তুত। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিনিয়োগ, সংস্কৃতি, প্রযুক্তি ও মানবিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে আরও গভীর সমন্বয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গেও গুরুত্ব সহকারে কথা বলেন এই দুই উপদেষ্টা। মাহফুজ আলম বলেন, সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সম্মেলনে মুসলিম দেশগুলোর সঙ্গে আলোচনা হবে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে। এই সম্মেলনে তুরস্কসহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে বৈঠক এবং সেমিনার আয়োজনের মাধ্যমে সমাধানের রূপরেখা নির্ধারণ হবে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আমরা আশাবাদী।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের জনগণের মাঝে আন্তরিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। এই সম্পর্ক শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, বরং সাংস্কৃতিক ও মানবিক স্তরেও গভীর।
তিনি আরও বলেন, আমরা এই সম্পর্ককে শুধু সংরক্ষণ করতে চাই না, বরং নতুন দিকেও বিস্তার ঘটাতে চাই।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি জানান, আঙ্কারার সঙ্গে সমন্বয় করে শরণার্থীদের স্বদেশে নিরাপদ প্রত্যাবাসনের উপায় খোঁজা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)