তীব্র শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে সৌদি আরব
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছে মরু আবহাওয়ার দেশ সৌদি আরব। গত রোববার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহে দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইতোমধ্যে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে, রাতের বেলা মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। সৌদির আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হচ্ছে বলে জানা গেছে।
সৌদি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আল কুরায়ায়াত ও আল জৌফে মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি, রাজধানী রিয়াদ এবং আবহায় ৮ ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফে ৯ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা।
সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর প্রভাবে অভূতপূর্ব এ শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)