তীব্র শীতে বার্ন ইনস্টিটিউটে বাড়ছে রোগীর সংখ্যা
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের ১৫ নম্বর ওয়ার্ডের একটি শয্যায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ৭০ বছর বয়সী সকিনা। শরীরের একটি বড় অংশই আগুনে পুড়ে গেছে তার।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শীতে উষ্ণতা পাওয়ার জন্য দগ্ধের শিকার হচ্ছে সব বয়সী মানুষ। এর জেরে রোগীর সংখ্যা বাড়ছে। এই চিকিৎসক বলেন, গোসলের জন্য করা গরম পানিতে অনেকে দগ্ধ হয়েছেন। পাশাপাশি আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা কম নয়।
ডা. শাওন আরও বলেন, শুধু খড়কুটোর আগুন বা গরম পানি নয়, চা, কফি, গরম ভাতের মাড় কিংবা রান্নার চুলার আগুনেও অনেকে দগ্ধ হচ্ছেন। শীতকালে আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুই বেশি।
এই চিকিৎসকের তথ্যমতে, শীতের সময় বাদে প্রতিদিন বার্ন ইনস্টিটিউটে ৪০ থেকে ৪৫ জন রোগী আসে। তবে, শীত এলেই রোগীর সংখ্যা বেড়ে ৬০ থেকে ৬৫-তে গিয়ে দাঁড়ায়। শুধু ঢাকা নয়, উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চল থেকে রোগী আসে। ঢাকার বাইরের রোগীরা সংকটাপন্ন অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আসে বলে জানান তিনি।
শাওন বলেন, ঢাকার অনেক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে, জরুরি বিভাগে ভর্তি হওয়াদের আইসিইউ কিংবা সিসিইউতে নিতে হয়। অবস্থা বুঝেই তাদের সেখানে নেওয়া হয়।” অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দগ্ধ রোগীর সংখ্যা বেশি থাকে বলে জানান এই চিকিৎসক।
দুর্ঘটনা এড়াতে বেশ কিছু পরামর্শ দিয়েছে ডা. শাওন। তার মতে, শীতকালে ঘরের কাজে ব্যবহৃত বিভিন্ন পাত্র শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। গোসলের জন্য গরম করা পানি বালতিতে রান্নাঘর থেকে বাথরুমে নেওয়ার কথা বলেন তিনি। এছাড়া কেউ দগ্ধ হলে ওই স্থানে অন্তত ২০ থেকে ৩০ মিনিট সাধারণ তাপমাত্রার পানি ঢালার পরামর্শ দিয়ে তিনি বলেন, পোড়া জায়গায় কোনোভাবেই টুথপেস্ট, ডিম বা বরফ লাগানো যাবে না। দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারির মধ্যেই ৩২৪ জন রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন এবং ভর্তি হয়েছেন ৮০ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)