১৫ বছরের জন্য বন্দরে বিদেশি অপারেটর:
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশী অপারেটরের হাতে তুলে দেয়ার খসড়া চুক্তি অনুমোদন দেওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বন্দর রক্ষা কমিটি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সন্ধ্যায় বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রামের আহ্বায়ক দেলোয়ার মজুমদার ও সদস্য সচিব ফজলুল কবির মিন্টু এক যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কয়েকটি দাবিও তুলে ধরেছেন।
ফজলুল কবির মিন্টু বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মূল এজেন্ডায় না থাকা সত্ত্বেও জাতীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয় ‘বিবিধ’ এজেন্ডার মাধ্যমে উত্থাপন করা হয়।
“ওভারফ্লো ইয়ার্ডসহ কনসেশন চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য ইজারা দেয়ার সিদ্ধান্তে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই।
শনিবার সংবাদ সম্মেলন করে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, বলেন বন্দর রক্ষা কমিটির এ নেতা।
বন্দর রক্ষা কমিটির দাবির মধ্যে আছে-অবিলম্বে এনসিটি ‘কনসেশন’ চুক্তির সিদ্ধান্ত বাতিল, চুক্তির সব শর্ত প্রকাশ এবং জাতীয় স্বার্থের পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়া কোনো চূড়ান্ত চুক্তি না করা।
যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং জাতীয় অর্থনৈতিক কর্মকা-ের অন্যতম প্রধান প্রবেশদ্বার।
তারা বলেন, ইজারা পদ্ধতির মধ্যে কনসেশন চুক্তি একটি দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা কাঠামো। এর মাধ্যমে শুধু একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না; চুক্তির শর্তের ওপর নির্ভর করে দীর্ঘ সময়ের জন্য পরিচালনা, রাজস্ব, বিনিয়োগ, অবকাঠামো ব্যবস্থাপনা ও বাণিজ্যিক সিদ্ধান্তের ওপর একটি বেসরকারি বা বিদেশি অপারেটরের প্রভাব তৈরি হতে পারে। ফলে চুক্তির প্রতিটি ধারা, আর্থিক কাঠামো, রাজস্ব ভাগাভাগি, বিনিয়োগের প্রতিশ্রুতি, ঝুঁকি বণ্টন, কর্মসংস্থান, নিরাপত্তা এবং চুক্তি বাতিল বা পুনর্বিবেচনার শর্ত জনসম্মুখে প্রকাশ ও যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।
বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ আরও বলেন, এনসিটি এমন একটি স্থাপনা, যা ইতোমধ্যে দেশের বন্দর অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে উঠেছে। ফলে রাষ্ট্রের বিনিয়োগে নির্মিত ও পরিচালিত একটি প্রতিষ্ঠিত টার্মিনাল দীর্ঘমেয়াদি কনসেশনের আওতায় দেওয়ার আগে রাষ্ট্র নিজস্ব ব্যবস্থাপনায় এর সক্ষমতা ও আয় বৃদ্ধির সম্ভাবনা যাচাই করেছে কি না, তা স্পষ্ট করা প্রয়োজন।
একই সঙ্গে সম্ভাব্য কনসেশন থেকে রাষ্ট্র কী পরিমাণ আর্থিক সুবিধা পাবে এবং নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করলে সম্ভাব্য আয় কত হতে পারে- তার তুলনামূলক হিসাব জনগণের সামনে প্রকাশ করা উচিত।
কোনো চুক্তির মাধ্যমে যদি রাষ্ট্রের রাজস্ব, ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ, কর্মসংস্থান বা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সে চুক্তি দেশের জনগণ কখনো মেনে নেবে না।
তারা বলেন, দেশের সম্পদ, অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা অন্যের হাতে তুলে দেয়া যাবে না। বরং বাংলাদেশকে নিজের সক্ষমতায় আরও শক্তিশালী করাই হওয়া উচিত রাষ্ট্রীয় নীতির মূল লক্ষ্য। রাষ্ট্রের বিনিয়োগে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো পরিচালনায় দেশীয় সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দীর্ঘমেয়াদে রাষ্ট্রের আয় ও সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।
তারা বলেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের মানুষকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। জাতীয় সম্পদ রক্ষার প্রশ্নে বন্দর রক্ষা কমিটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অবস্থান অব্যাহত রাখবে।
নেতৃবৃন্দ অবিলম্বে এনসিটি কনসেশন চুক্তির সিদ্ধান্ত বাতিল, চুক্তির সব শর্ত প্রকাশ এবং জাতীয় স্বার্থের পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়া কোনো চূড়ান্ত চুক্তি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভৈরবে বসতঘরে আগুন, ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












