ইফতার বিকিকিনি:
তিল ধারণের ঠাঁই নেই চকবাজারে
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আশির, ১৩৯১ শামসী সন , ২৩ মার্চ, ২০২৪ খ্রি:, ০৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ইফতার আয়োজন নিয়ে উৎসবমুখর থাকে পুরান ঢাকার চকবাজার। নানা স্বাদের মুখরোচক আর ঐতিহ্যবাহী খাবারের ইফতার কিনতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসেন এখানে।
গতকাল জুমুয়াবার সাপ্তাহিক ছুটির দিনে চকবাজারে ইফতার কিনতে হাজির হয়েছেন হাজার হাজার মানুষ। মানুষের ভিড়ে সেখানে তিল ধারণের জায়গা নেই।
জুমার নামাজের পর থেকে চকবাজার শাহী মসজিদের সামনের অস্থায়ী এ ইফতার বাজারে মানুষের আনাগোনা শুরু হয়। বিকেল গড়াতে গড়াতে মানুষের ভিড় রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়।
প্রায় ৫০-৬০ বছরের পুরোনো এই ইফতার বাজার নানা স্বাদের মুখরোচক ও নবাবী ঘরানার খাবারের জন্য বিখ্যাত। ইফতারের নিয়মিত আইটেমের পাশাপাশি এখানে পাওয়া যায় রয়েছে এলাকাভিত্তিক মুখরোচক খাবার।
এসব খাবারের মধ্যে রয়েছে- বড় বাপের পোলায় খায়, কিমা পরোটা, খাসির লেগ রোস্ট, মুরগি, হাঁস, কবুতর, কোয়েল পাখির ফ্রাই, সুতি কাবাব, শামী কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, পরোটা, কাটলেট, ডিম চপ, কাচ্চি বিরিয়ানি, তেহারি, গরু-খাসির হালিম, ছোলা-বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ঘুগনি, নিমকি, জিলাপি, শাহী জিলাপি, রেশমি জিলাপি ও দইবড়া।
এছাড়া তরল জাতীয় ইফতারের মধ্যে লাবাং, লেবুর শরবত, তোকমার শরবত, লাচ্ছি, নূরানি লাচ্ছি, ছানামাঠা, মাঠা, পেস্তা বাদামের শরবত, রসমালাই, দধি, ফিরনি, পনির, ছানার মিষ্টি ও ফালুদা বিক্রি করা হচ্ছে চকবাজারে।
সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চার-পাঁচ হাজার টাকা মূল্যের ইফতার আইটেম রয়েছে চকবাজারে। এর মধ্যে সুতি কাবাব, শামী কাবাব, আস্ত মুরগি, হাঁসের রোস্ট, খাসির লেগ রোস্ট সর্বনিম্ন ৮৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
নেওয়াজ গাজী নামে এক দোকানি বলেন, শরবত থেকে শুরু করে ইফতারের অভিজাত সব আইটেম চকবাজারে পাবেন। এটা ঐতিহ্যবাহী বাজার। সারা দেশে যেসব খাবার পাওয়া যাবে না সেগুলো এখানে খুঁজে পাবেন। দামও মানুষের হাতের নাগালের মধ্যে। এখন বাজারে সবকিছুর দাম বাড়তি। সে বিষয় মাথায় রেখে আমরা এমনভাবে দাম রেখেছি যেন তা ক্রেতাদের ওপর চাপ না হয়।
স্থানীয়রা জানান, রোজার মাসে প্রতিদিনই এ রকম ভিড় হয় চকবাজারে। তবে জুমুয়াবারসহ ছুটির দিনে ভিড়টা একটু বেশি হয়। ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদে দূর দূরান্ত থেকে এদিন মানুষ জুমার নামাজ পড়তে আসেন।
সিরাজুল ইসলাম নামে আরেক ক্রেতা বলেন, ফেসবুকে চকবাজারের ইফতার বাজার সম্পর্কে জানতে পেরে আজ কিনতে এসেছি। খাসির লেগ রোস্ট, আস্ত হাঁস রোস্ট আর শরবত নিয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












