তিব্বতে চীনের বিশাল বাঁধ প্রকল্প, পানিযুদ্ধের শঙ্কায় ভারত
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তিব্বতে চীন তাদের পরিকল্পনা অনুযায়ী বাঁধ নির্মাণ করলে শুষ্ক মৌসুমে প্রধান একটি নদীর পানিপ্রবাহ ৮৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করছে ভারত।
রয়টার্সের হাতে পাওয়া সরকারি বিশ্লেষণ এবং চারটি নির্ভরযোগ্য সূত্রও একই সতর্কবার্তা দিয়েছে।
এই উদ্বেগের জেরে দিল্লি দ্রুত নিজেদের একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যেন সম্ভাব্য ক্ষতি মোকাবিলা করা যায়।
ভারত সরকার ২০০০ সালের পর থেকেই তিব্বতের আংসি হিমবাহ থেকে নেমে আসা পানির প্রবাহ নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন প্রকল্প বিবেচনা করে আসছে। এই হিমবাহ থেকে প্রবাহিত পানি চীন, ভারত ও বাংলাদেশের ১০ কোটিরও বেশি মানুষের জীবনধারায় ভূমিকা রাখে।
তবে ভারতের এসব পরিকল্পনা বারবার বাধাগ্রস্ত হয়েছে অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকার বাসিন্দাদের তীব্র এবং কখনও কখনও সহিংস প্রতিবাদের কারণে। তাদের আশঙ্কা, যেকোনো বাঁধ তাদের গ্রামগুলো ডুবিয়ে দেবে এবং জীবনধারা ধ্বংস করে দেবে।
গত ডিসেম্বরে চীন জানায়, তারা বিশ্বের সবচেয়ে বড় পানিবিদ্যুৎ বাঁধ তৈরি করবে সীমান্তের কাছের একটি জেলায়, যেখান দিয়ে ইয়ারলুং জ্যাংবো নদী ভারতীয় ভূখ-ে প্রবেশ করেছে।
এতে নয়াদিল্লির আশঙ্কা বেড়েছে, চীন হয়তো অরুণাচল প্রদেশ নিয়ে তাদের পুরোনো ভূখ-ের দাবি মাথায় রেখে নদীর প্রবাহকে চাপের হাতিয়ার বানাতে পারে। আংসি হিমবাহ থেকে উৎপত্তি হওয়া এ নদী ভারতে এসে সিয়াং ও ব্রহ্মপুত্র নামে পরিচিতি পেয়েছে।
ভারতের সবচেয়ে বড় পানিবিদ্যুৎ কোম্পানি গত মে মাসে সশস্ত্র পুলিশের পাহারায় জরিপ সরঞ্জাম পাঠায় অরুণাচল প্রদেশের সিয়াং নদীর উজান অঞ্চলে (আপার সিয়াং জেলা), যেখানে বহুমুখী সংরক্ষণ বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটিই হবে ভারতের সবচেয়ে বড় বাঁধ।
একইসঙ্গে দ্রুত নির্মাণকাজ শুরু করতে দেশটির শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিক বৈঠক করছে। এর মধ্যে একটি বৈঠক গত জুলাইয়ে মোদীর দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিলো বলে জানিয়েছে দুটি সরকারি সূত্র। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে তারা পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছে।
চীনা বাঁধের প্রভাব নিয়ে দিল্লির উদ্বেগ উঠে এসেছে ভারত সরকারের এক বিশ্লেষণ প্রতিবেদনে। রয়টার্স এ বিশ্লেষণের নির্দিষ্ট তথ্য চারটি আলাদা সূত্রের সঙ্গে মিলিয়ে দেখে প্রথমবারের মতো প্রকাশ করেছে।
বেইজিং এখনও বাঁধ নির্মাণের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেনি। তবে ভারত সরকারের অধিভুক্ত সংস্থা যেমন সেন্ট্রাল ওয়াটার কমিশনের আগের কাজের ওপর ভিত্তি করে এই বিশ্লেষণ তৈরি করা হয়েছে। এতে জুলাইয়ে শুরু হওয়া প্রায় ১৭০ বিলিয়ন ডলারের চীনা প্রকল্পের সম্ভাব্য আকার বিবেচনায় নেওয়া হয়েছে।
দিল্লির হিসাব অনুযায়ী, এই বাঁধ নির্মাণের মাধ্যমে চীন বছরে প্রায় ৪০ বিলিয়ন ঘনমিটার পানি সরিয়ে নিতে পারবে, যা সীমান্তের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ভারতে প্রবেশ করা মোট পানির প্রায় এক-তৃতীয়াংশ। সূত্র এবং নথি বলছে, এর প্রভাব সবচেয়ে ভয়াবহ হবে খরা মৌসুমে, যখন তাপমাত্রা বেড়ে যায় এবং ভারতের বিস্তীর্ণ জমি অনুর্বর হয়ে পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় ভারী বৃষ্টিতে পানিবদ্ধতায় হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বোমাতঙ্কেই ভারতের ক্ষতি ৬০০ কোটি রুপি!
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












