তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা
আল ইহসান ডেস্ক:
এমন সময়ে দেশজুড়ে শীতের আমেজ ছড়িয়ে পড়ার কথা। দেশের উত্তরাঞ্চলে শীত নেমেও এসেছে। গতকাল জুমুয়াবার সর্বনিম্ন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। তবে রাজধানীতে এখনও ঠান্ডা পড়েনি বললেই চলে। বরং আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন দেশের তিন বিভাগে হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা হালকা বাড়তে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল রোববার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুন
সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প…
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
দুদিন রাতের তাপমাত্রা কমবে
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।