তা’লীমুল কুরআন শরীফ (১৮)
সবক্ব নং ১৬ : ক্বলক্বলাহ ও হামঝায়ে শাদীদাহ উনার বিবরণ
‘ক্বল্ক্বলাহ’ অর্থ ‘জুম্বিশ’ বা ঝাকুনি দেয়া অর্থাৎ যে হরফগুলি সাকিন এবং ওয়াক্বফ উনার অবস্থায় উচ্চারণ করতে তাদের উচ্চারিত স্থানটি ‘জুম্বিশ’ হয়ে একটু আওয়ায প্রকাশ পায়, তাহাদেরকে হরূফে ক্বল্ক্বলাহ বলে। হুরূফে ক্বল্ক্বলাহ ৫টি। যথা ق – ط – ب – ج - د
সংক্ষেপে قُطُبُجَدٍّ উদাহরণ স্বরূপ বলা হয়, কোন গোলাকার বস্তু শক্ত ভূমিতে আঘাত করলে আঘাত পাওয়া মাত্রই প্রতিঘাত হয়, অর্থাৎ, সেই গোলাকার বস্তুটি আঘাত করা মাত্রই ‘জুম্বিশ’ হয়ে উপরের দিকে উত্থিত হয়, সেই রূপ ক্বল্ক্বলার ৫টি হরফও সাকিন অর্থাৎ জযমযুক্ত এবং ওয়াক্বফ উনার অবস্থায় অর্থাৎ পবিত্র আয়াত শরীফ উনার পূর্বাহরফ হলে তাদেরকে উচ্চারণ করার সময় তাদের উচ্চারিত স্থানে সজোরে আঘাত লেগে ‘জুম্বিশ’ হয়ে প্রতিঘাতের ন্যায় কিঞ্চিৎ আওয়ায শুনা যায়। সেই আওয়াযের সঙ্গে সঙ্গেই ক্বল্ক্বলার হরফগুলোকে কিঞ্চিৎ যবর দিতে হয়, অর্থাৎ, ক্বল্ক্বলার হরফ সাকিন এবং ওয়াক্বফ উনার অবস্থায় পড়ার সময় যবর উনার কিয়দাংশ আদায় করতে হয়। তন্মধ্যে ওয়াক্বফ উনার অবস্থায় ক্বলক্বলাহ কিছু অধিক পরিমাণে প্রকাশ করা উচিত।
যথা- عِقَابٌ ۵ عَمِيْقٍ ۵ بَـهِيْجٌ ۵ شَدِيْدٌ ۵ صِرَاطٌ ۵ ইত্যাদি।
ক্বলক্বলাহ দুই প্রকার। যথা- (১) শব্দের মাঝখানে ছোট ক্বলক্বলাহ (২) ওয়াক্বফের অবস্থায় বড় ক্বলক্বলাহ।
হুরূফ উনার সাথে ক্বলক্বলা উনার মশক্ব (অনুশীলন)
اَقْ اِقْ اُقْ اَطْ اِطْ اُطْ اَبْ اِبْ
اُبْ اَجْ اِجْ اُجْ اَدْ اِدْ اُدْ
(১) ছোট ক্বলক্বলার মশক্ব (অনুশীলন)
سَبْحًا قَدْحًا عِبْرَةٌ سُبْحَانَ اِقْرَاْ نُطْفَةٍ وَسَطْنَ اَجْرًا
(২) ওয়াক্বফের অবস্থায় বড় ক্বলক্বলার মশক্ব (অনুশীলন)
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ وَاللهُ مِنْ وَّرَائِهِمْ مُّـحِيْطٌ
وَمِنْ شَرِ غَاسِقٍ اِذَا وَقَبَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ
হামঝায়ে শাদীদাহ বা হামঝাহ সাকিনের ব্যবহার
হামঝাহ ছিফতে শাদীদাহ্ আওয়াজ শক্তভাবে বন্ধ করে শাদীদাহ্।
مَاْكُوْلٍ مُؤْمِنِيْنَ تَأْتُوْنَ يَئْكُلُوْنَ يُؤْمِنُ جِئْتُ مُؤْمِنًا
وَالْـمُؤْمِنِيْنَ وَالْـمُؤْمِنٰتِ فَمَنْ يُّؤْمِنْ بِۢرَبِّهٖ مَاْ وٰهُمْ جَهَنَّمُ
اَنْ يُّؤْتَى الْـحِكْمَةَ وَكَأْسًا دِهَا قًا هِىَ الْـمَأْوٰى
-সংকলিত
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল